skip to main
|
skip to sidebar
Blog Archive
জুন
(6)
নভেম্বর
(15)
জুলাই
(2)
ফেব্রুয়ারি
(30)
জানুয়ারি
(12)
ডিসেম্বর
(31)
নভেম্বর
(21)
অক্টোবর
(6)
Total Hits
এতে সদস্যতা
পোস্টগুলি
Atom
পোস্টগুলি
মন্তব্যসমূহ
Atom
মন্তব্যসমূহ
শনিবার, ১০ জানুয়ারি, ২০০৯
Bd news24 by nilganj
,
Author:
nilganj
|
|
আ.লীগকে নির্বাচনী অঙ্গীকার পূরণ করতে বললেন খালেদা
ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ক্ষমতাসীন দলের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন চায় বিএনপি। শুক্রবার বিকেলে নোয়াখালীর সোনাইমুড়ি উচ্চ বিদ্যালয় মাঠে নোয়াখালী-১ আসনের এক নির্বাচনী জনসভায় দলের চেয়ারপারসন খালেদা জিয়া এ কথা বলেন।
বিস্তারিত...
'এখনই উদ্যোগ না নিলে বিপুল জলসীমা হারাবে বাংলাদেশ'
জাতিসংঘে ২০১১ সালের মধ্যে নিজেদের সমুদ্রসীমার দাবি করার জন্য দ্রুত উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছে বেসরকারি সংগঠন 'বাংলাদেশ সামুদ্রিক অঞ্চল ও সম্পদ রক্ষা জাতীয় কমিটি'। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে কমিটির পক্ষ থেকে সতর্ক করে দিয়ে বলা হয়, বাংলাদেশ সঠিক সময়ে দাবি জানাতে না পারলে দেশের জলসীমার একটি বড় অংশ দুই প্রতিবেশী দেশের কাছে চলে যাবে।
বিস্তারিত...
বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার করায় জটিলতার আশঙ্কা
আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচনের আগ্রহ দেখালেও বিএনপিসহ চার দলীয় জোটের নির্বাচিতরা এখনও সাংসদ হিসেবে শপথ না নেওয়ায় তা কঠিন হয়ে উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন, এখন বিরোধী দল থেকে কাউকে ডেপুটি স্পিকার করতে হলে 'দ্বিতীয় ডেপুটি স্পিকারের' পদ সৃষ্টি করতে হবে এবং এজন্য সংবিধান সংশোধন করতে হবে।
বিস্তারিত...
ঢাবি'র জিয়া হলের প্রাধ্যক্ষের পদত্যাগ
সংঘর্ষ থামাতে ব্যর্থতার দায় মাথায় নিয়ে শুক্রবার পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. বোরহান উদ্দিন খান। বৃহস্পতিবার রাতে জিয়া হলে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ওই সংঘর্ষে চার জন আহত হয়। উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজ শুক্রবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আইন অনুষদের ডিন অধ্যাপক ড. বোরহান উদ্দিন খান দুপুরে জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ পদ থেকে পদত্যাগ করেছেন।"
বিস্তারিত...
গোটা দেশের সুষম উন্নয়নে কাজ করব আমরা: হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার দেশের সুষম উন্নয়নে কাজ করবে। এক্ষেত্রে কোনও এলাকা বঞ্চিত হবে না। শুক্রবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার কমপ্লেক্সে স্থানীয় নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
(আরো তথ্যসহ)
বিস্তারিত...
>> বাবার সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী হাসিনা
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন
নবীনতর পোস্ট
পুরাতন পোস্ট
হোম
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন