রবিবার, ১৬ নভেম্বর, ২০০৮

অর্থনীতি নিয়ে শীর্ষ বৈঠক

অর্থনীতি নিয়ে শীর্ষ বৈঠক

বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির বিশটি দেশের নেতারা বিশ্ব অর্থনীতির সংকট মোকাবেলায় শনিবার ওয়াশিংটনে এক শীর্ষবৈঠক করছেন৻
অর্থনীতি ভবিষ্যতে যাতে আরো ঝুঁকির মুখে না পড়ে তার জন্য দীর্ঘ মেয়াদি সংস্কার ও সম্বন্বিত একটা অর্থনৈতিক পরিকল্পনা নিয়ে তারা কথাবার্তা বলছেন৻
বিশ্ব অর্থনীতিকে চাঙ্গা করা এবং আন্তর্জাতিক অর্থব্যবস্থাকে ঢেলে সাজানোর প্রয়োজনীয়তা নিয়ে নেতারা একমত হলেও করণীয় পদক্ষেপ নিয়ে তাদের মধ্যে মতৈক্যের সম্ভাবনা কম বলেই সংবাদদাতারা বলছেন৻
এই শীর্ষ সম্মেলনে এর মধ্যেই মতানৈক্য দেখা দিয়েছে৻ ইউরোপ চাচ্ছে বাজার নিয়ন্ত্রণ করার জন্য কড়াকড়ি আরোপ করা হোক৻ যুক্তরাষ্ট্র এবং অন্য কয়েকটি দেশ তাতে একমত না – তারা সংস্কার চাচ্ছে তবে নমনীয়৻
যুক্তরাষ্ট্র মনে করে বিশ্বব্যাপী সমৃদ্ধির চাবিকাঠি হচ্ছে পুঁজিবাদ আর আর্থিক সংকট সৃষ্টি হবার মানে এই না যে খোলা বাজার পুঁজিবাদ ব্যর্থ হয়েছে৻
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের প্রধান বেন বার্নাংকি বলেছেন তার ধারণা এই শীর্ষ সম্মেলনে কোন একটা নীতিতে একমত হওয়া সম্ভব হবে না৻
তবে সম্মেলনে অংশগ্রহণকারীদের অনেকেই আশা করছেন ভবিষ্যত সংস্কারের জন্য কিছু কিছু নীতির বিষয়ে তারা একমত হতে পারবেন – যার মধ্যে থাকবে বিশ্বের অর্থনীতি নিয়ন্ত্রণের দায়িত্বে নিয়োজিত সংস্থাগুলোর সংস্কার৻