বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০০৯

দেশের প্রাযুক্তিক অবকাঠামো তৈরিতে গ্রামীন ফোন


গ্রামীন ফোনের ব্যবসায় বৃদ্ধির জন্য এবং বিভিন্ন বিভাগের উন্নয়নের জন্য প্রতিষ্ঠানটি সারা দেশব্যাপী তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অবকাঠামো তৈরিতে কাজ করে যাচ্ছে যা সাধারণ জনগণের তথ্যের চাহিদা পুরণ করছে। বাংলাদেশে সফটঅয়্যার ব্যবসায়ীদের সংগঠন বেসিস প্রেরিত এক তথ্য বিবরণীতে একথা বলা হয়েছে।

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সুফল ভোগ করছে এবং একে আমাদের আর্থ-সামাজিক উন্নয়নের প্রধান চালিকা শক্তি হিসাবে প্রতিষ্ঠিত করতে সচেষ্ট রয়েছে। আর এই প্রয়াসের অনেকটাই গ্রামীন ফোনের অবদান।

গ্রামীনফোন বাংলাদেশের উন্নয়ন অংশীদার হিসাবে ইতিমধ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছে। প্রতিষ্ঠানটি গত দশক থেকে স্থানীয় পদ্ধতিগত শিক্ষার্থীদের নিয়োগ দিচ্ছে এবং যা তাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে নতুন চিন্তা ও সৃষ্টির পথে নেতৃত্ব দেওয়ার সুযোগ তৈরি করছে।

যেহেতু গুরুত্বপূর্ণ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়ন হচ্ছে, যা জনগণকে ক্ষমতায়নের মাধ্যমে যোগাযোগের আওতায় নিয়ে আসবে। এই পরিকাঠাম ব্যবহারের মাধ্যমে মানব সম্পদ উন্নয়ন, পরিচালন প্রক্রিয়া, ই-কমার্স ব্যাংকিং, ব্যক্তি সেবা খাত ইত্যাদির উন্নয়নের মাধ্যমে একটি স্থায়ী ও টেকসই উন্নয়নের পথে নিয়ে যাবে।

এটা অস্বীকার কারার উপায় নেই যে একটি দক্ষ তথ্য ও যোগাযোগ পরিকাঠাম শুধু মাত্র স্থানীয় ও আন্তর্জাতিক তথ্য কেন্দ্রে প্রবেশাধিকার নিশ্চিত করবেনা তাছাড়া সব খাতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার সচ্ছ, দক্ষ ও জবাবদিহিতাকে উৎসাহিত করবে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতকে এগিয়ে নেওয়া ও সফঅয়্যার শিল্পের রপ্তানি বাড়ান ও অগ্রগতির জন্য প্রধান কাজ হচ্ছে প্রয়োজনীয় পরিকাঠাম তৈরি করা এবং আইনী কাঠামোর উন্নয়ন যেমন: আইনী ও নিয়ন্ত্রণ মূলক কাঠামর উন্নয়ন, তথ্য নিরাপত্তা ও সুরক্ষা, ডিজিটাল সিগনেচার, ই-কমার্স তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিক্ষা ইত্যাদি।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিপ্লবের একটি গুরুত্ব পূর্ণ দিক হচ্ছে একটি জাতীয় তথ্য কেন্দ্র যেটার সবার প্রবেশাধিকার থাকবে। এ লক্ষে গ্রামীন ফোনের বাংলাদেশের অন্যতম বৃহৎ তথ্য কেন্দ্র আছে যা বৃহদাকার তথ্য সংরক্ষণ কেন্দ্রের প্রতিষ্ঠার মাধ্যমে সম্ভব হয়েছে।

ইতিমধ্যে প্রতিষ্ঠানটি আছে সর্ববৃহৎ এবং সংবেদনশীল আরআইএসসি-নিয়ন্ত্রতি ৬৪-বিট এর সার্ভার এবং নিয়মিত ব্যবসা পরিচালনার জন্য বিপর্যয় পুরুদ্ধার সাইট স্থাপন করেছে।

বাংলাদেশের সর্ববৃহত ইন্টারনেট সেবা প্রদানকারী সংস্থা হিসাবে, প্রতিষ্ঠানটি ৪.৫ মিলিয়ন ব্যবহারকারীকে ইন্টারনেট সুবিধা দিয়ে যাচ্ছে। প্রতিষ্ঠানটির ইডিজিই নেটওয়ার্ক বাংলাদেশের শতকরা ১০০ ভাগ মানুষকে ইন্টারনেটের আওতায় নিয়ে এসেছে।

গ্রামীন ফোন বিভিন্ন তথ্য ও যোগাযোগ প্রতিষ্ঠানের সাথে অংশীদার হিসাবে কাজ করে এবং সচেতনতা ও সৃষ্টিশীলতা বৃদ্ধির জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতকে উৎসাহিত করে। ইতিমধ্যে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির জন্য বাংলাদেশে বিভিন্ন পেশাগত সেমিনার, উৎসব এবং মুহূর্তগুলোকে কার্যকারি সাহায্য করেছে।

‘বেসিস সফট এক্সপো’ হচ্ছে এরকম একটি উদ্যোগের ফসল যার মাধ্যমে বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরিবেশের উন্নয়ন সাধন হবে।
Read rest of entry

২০০৮ এর চমকপ্রদ সব হ্যান্ডসেট


২০০৮ সালটি ছিল টাচস্ক্রিন সেটের সাল। ২০০৭ সালে আইফোনের মোড়ক উন্মোচন হওয়ার পর থেকেই সব শ্রেণীর ক্রেতারা টাচস্ক্রিন যাদুর ঘোরে আছেন।

এলিটদের ব্ল্যাকবেরি থেকে শুরু করে সস্তায় এইচটিসি পর্যন্ত সব ধরনের হ্যান্ডসেট নির্মাতারা টাচস্ক্রিনের এই নতুন প্রযুক্তি চালু করেছে। সদ্য বাজারে আসা গুগলের সেট দুটিও টাচস্ক্রিনে করা হয়েছে।


বিশ্বের সর্ববৃহৎ মোবাইল সেট নির্মাতা প্রতিষ্ঠান নকিয়া অনেক দেরিতে হলেও এই নতুন প্রযুক্তিকে স্বাগত জানিয়েছে। গত অক্টোবরে নকিয়া ৫৮০০ এক্সপ্রেস মিউজিক বাজারে ছাড়ার মাধ্যমে নতুন এই প্রযুক্তির সাথে যাত্রা শুরু করে। অতিসমপ্রতি তারা এনসিরিজের সেটগুলোতে টাচস্ক্রিন যোগ করার ঘোষণা দিয়েছে।

এ বছর যারা টাচস্ক্রিন প্রযুক্তি বাজারে ছেড়েছে, তাদের সবাইকে আইফোনের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছে। অনেকেই উৎরে গেছে আবার অনেকেই ঝরে গেছে। এ বছর এযাবৎ বাজারে যে সকল চমকপ্রদ টাচস্ক্রিন সেট এসেছে তা এখানে তুলে ধরা হল।

অ্যাপেল এর থ্রিজি আইফোন

অ্যাপেলের আইফোন’র দ্বিতীয় প্রজন্মের সেট বাজারে আসে ২০০৮ এর জুলাইতে। থ্রিজি আইফোন নামে অধিক পরিচিত এই সেটের রয়েছে ইউনিক ডিজাইন, টাচস্ক্রিন প্রযুক্তি এবং অন্যান্য ফিচার। তবে অধিক মেগাপিক্সেল ক্যামেরা, ফ্লাশ, মেসেজ ফরওয়ার্ডিং এবং এমএমএস এর মত কমন ফিচার এতে ছিল না।

ডিজাইনের ক্ষেত্রে প্রথমে কালো রং এর বডি থাকলেও পরে সিলভার রং এর একটি এডিশন বের করা হয়। মোবাইলে থ্রিজি প্রযুক্তির ব্যবহারের ফলে ইন্টারনেট ব্যবহারে পৃথিবীর অন্য সব মোবাইলের চেয়ে এর গতি বেশি। এর নতুন ভার্সনের কল্যানে ফোনে কথা বলার সময়েও ওয়েব সার্ফিং, ই-মেইল ডাউনলোড, দিক নির্দেশনা পাওয়া এবং ভিডিও দেখা সম্ভব।

স্যামসাং অমনিয়া আই৯০০

কোরিয়ান জায়ান্ট স্যামসাং আইফোনকে টেক্কা দিতে ভারতের বাজারে আইফোন ছাড়ার কয়েক দিনের মধ্যে স্যামসাং অমনিয়া আই৯০০ বাজারে ছাড়ে। আইফোনের মত দেখতে স্যামসাং এর এই সেটটিতে রয়েছে টাচস্ক্রিন প্রযুক্তি, ৫ মেগা পিক্সেল ক্যমেরা, ৭.২এমবিপিএস এইচএসডিপিএ কানেক্টিভিটি, বিল্টইন জিপিএস এবং ওয়াই-ফাই।

এই ফোনের ৩.২ ইঞ্চি ডিসপ্লেতে রয়েছে ২৪০ বাই ৪০০ পিক্সেল রেজুলেশন। আইফোনের ন্যায় অমনিয়ারও লক্ষ্য ইন্টারনেট ব্রাউজিং সহজ করা, ভিডিও দেখার জন্য এতে রয়েছে চওড়া পর্দা।

অমনিয়ার এ স্মার্ট ফোনটি মাইক্রোসফট উইন্ডোজের মোবাইল সফটওয়ারে চলে, এবং ৮জিবি এবং ১৬জিবি এই দুটি মডেলে পাওয়া যাচ্ছে।


এইচটিসি টাচ ডায়মন্ড

তাইওয়ান ভিত্তিক এইচটিসি হচ্ছে প্রথম কোম্পানি যারা ভারতে টাচস্ক্রিন ফোন চালু করেছিল। এইচটিসির টাচ ডায়ম সেটটি ভারতের বাজারে আসে ২০০৮ এর মে মাসে, এর আগে এইচটিসির তিনটি টাচস্ক্রিন বাজারে এসেছে।

এই ফোনটি দিচ্ছে নতুন থ্রিডি টাচ ইন্টারফেস যেখানে থাকছে এনিমেটেড মেসেজিং, ইমেইল, ছবি, মিউজিক, আবহাওয়া এবং অন্যান্য ফিচারে এনিমেটেড অ্যাকসেস। মোবইলটির ইন্টারনেট গতি প্রতি সেকেন্ডে সাত দশমিক তিন মেগাবাইট। অপটিক্যাল অটো ফোকাস লেন্সসহ রয়েছে তিন দশমিক দুই মেগাপিক্সেল ক্যামেরা।

সনি এক্সপেরিয়া এক্স ওয়ান

২০০৮ সালে টাচস্ক্রিনের ক্ষেত্রে বিশেষ সাফল্য দেখিয়েছে সনি এরিকসন। তিন ইঞ্চি স্ক্রিন সহ কালো অথবা সিলভার রঙ্গের মেটাল বডির এক্সপেরিয়া এক্স ওয়ান সেটটি ফ্যাশনেবলদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছে। এর এগারোটি বাটনের মধ্যে রয়েছে একটি কেন্দ্রিয় বাটন, যা কিনা অপটিকেল জয়স্টিক হিসেবে কাজ করে।

এতে ব্যবহার করা হয়েছে উইন্ডোজ ৬.১ মোবাইল অপারেটিং সিস্টেম। স্ক্রিনটির মূল বৈশিষ্ট্য হচ্ছে ব্যবহারকারী এতে একই সাথে নয়টি ভিন্ন এপ্লিকেশন বা মিডিয়া চালাতে পারবে।

৩.২ মেগাপিক্সেল ক্যামেরা সহ এতে রয়েছে ভিডিও কলিং অপশন। রয়েছে ৩.৫ জি’র উচ্চগতির ইন্টারনেট অ্যাকসেস সুবিধা।

আসুস পি৩২০

তাইওয়ান ভিত্তিক আসুস এবছর ভারতীয় বাজারে এনেছে টাচস্ক্রিন মোবাইল আসুস পি৩২০। পিঙ্ক আর মুক্তা রঙের আসুস পি৩২০ সেটটিতে রয়েছে একটি নেভিগেশন কি। ইন্টারনেট অ্যাকসেসের জন্য রয়েছে ওয়াইফাই সিস্টেম, ব্লুটুথ এবং ইউএসবি সংযোগ। রয়েছে ২.৬ ইঞ্চি টিএফটি টাচস্ক্রিন, ২৪০ বাই ৩২০ পিক্সেল রেজুলেশন, ২০০ মেগাহার্জ প্রসেসর, ৬৪ মেগাবাইট ডিডিআর র‌্যামসহ ১২৮ মেগাবাইট ফ্লাশ র‌্যাম আর দুই মেগাপিক্সেল ক্যামেরা। ভারতীয় বাজারে এর মূল্য ১২৯০০ রুপি।

স্যামসাং টাচ উইজ এফ ৪৮০

অমনিয়ার পর স্যামসাং ইন্ডিয়ার বাজারে ছেড়েছে আরেকটি টাচস্ক্রিন সেট। টাচ উইজ এফ ৪৮০ সেটটিতে রয়েছে ২.৮ ইঞ্চি টিএফটি এলসিডি মনিটর, এফ এম, মাল্টিফাংশনাল ভিডিও প্লেব্যাক, রেকর্ডিং এবং সেইসাথে ভিডিও এডিটিং সুবিধা।

এর ৫ মেগাপিক্সেলের ক্যামেরাটিতে রয়েছে অটো ফোকাস এলইডি ফ্ল্যাশ ক্যামেরা। সেই সাথে রয়েছে ২৪০ মেগাবাইট ইন্টারনাল মেমরি যা ৮ গিগাবাইট পর্যন- এক্সপান্ড করা যাবে। আধুনিক প্রযুক্তির সব সুবিধা আর মেটালিক বডির এই ফ্যাশনেবল সেটটির বাজার মূল্য ২০৯৯০ রূপি।

এল জি ১০০০

এল জি ১০০০ নামের সেটটির মধ্য দিয়ে ভারতীয় বাজারে এলজি’র টাচ স্ক্রিন মোবাইলের যাত্রা শুরু হয়। ২.৮ ইঞ্চি এলসিডি টাচ স্ক্রিনের সেটটিতে একই সাথে ব্যবহার করা যাবে একটি পূর্ণাঙ্গ কোয়েট্রি কি-বোর্ড।

এর ফিচারগুলোর মধ্যে রয়েছে একটি মিডিয়া প্লেয়ার, ভিডিও রেকর্ডারসহ দুই মেগাপিক্সেলের ক্যামেরা, আট গিগা পর্যন- এক্সপেন্ডেবল মেমরি এবং ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য অফিস মেইল এপ্লিকেশন। রয়েছে ডুয়েল স্পিকার আর ভয়েস রেকর্ডার। এর ব্যাটারিটি একটানা চারশো আশি ঘন্টা সার্ভিস দিতে পারবে। মূল্য ২২০০০ থেকে ২৫০০০ রূপি।

এইচ টি সি পি৩০০০

২.৮ ইঞ্চি টিএফটি টাচ স্ক্রিন, মাত্র একশ ত্রিশ গ্রাম ওজন আর ১৮ মিমি স্লিম বডির নজরকাড়া সেট এইচটিসি পি৩০০০। এতে রয়েছে উচ্চ গতির রিলায়েন্স সিডিএমএ ওয়ান এক্স টেকনোলজি। যার মাধ্যমে ১৪৪ কিলোবাইট পার সেকেন্ড পর্যন- ইন্টারনেট অ্যাকসেস গতি মিলবে। রয়েছে দুই মেগাপিক্সেল ক্যামেরা।

সেটটিতে রয়েছে চৌষট্টি মেগাবাইট র‌্যাম, ১২৮ মেগাবাইট রম। অপারেটিং সিস্টেম উইন্ডোজ মোবাইল সিক্স এর এই সেটটিতে রয়েছে ওয়ার্ল্ড মোবাইল, এক্সেল মোবাইল, পাওয়ার পয়েন্ট মোবাইল, আউটলুক মোবাইল এবং পিডিএফ ভিউয়ার সিস্টেমসহ আরো অনেক বিজনেস এপ্লিকেশন।
Read rest of entry

শীঘ্রই আসছে যেসব হ্যান্ডসেট new mobile comeing


স্যামসাং ইন্সটিঙ্ক


আরেকটি চ্যালেঞ্জ নিয়ে বাজারে আসেছে স্যামসাং এর টাচস্ক্রিন স্যামসাং ইন্সটিঙ্কট। এই সেটটিতে থাকছে ৩.১ ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে, ৩২০ বাই ২৪০ রেজল্যুশন, ২ মেগাপিক্সেল ক্যামেরা, ভিডিও রেকর্ডিং, পিকচার মেসেজিং সহ আরো সুবিধা। থাকছে ২ গিগা মেমরি স্টোরেজ, মাইক্রো এসডি মেমরি স্লট, জিপিএস ও এফএম সুবিধা। প্রতিবার পূর্ণ চার্জে কথা বলা যাবে ৫.৮ ঘন্টা। সেটটিতে ব্যবহার করা হয়েছে জাভা সফটওয়্যার। দাম পড়বে ১৯৯ ডলার।

নকিয়া ৫৮০০ এক্সপ্রেস মিউজিক

৫৮০০ এক্সপ্রেস মিউজিক সেটটি বজারে ছাড়ার মধ্য নিয়ে সেলফোনের শীর্ষ নির্মাতা প্রতিষ্ঠান নকিয়া দেরীতে হলেও টাচ স্ক্রিনের প্রতিযোগিতায় নেমেছে। এতে থাকবে ষাটটি ভিন্ন ভাষা, ৮১ মেগাবাইট ইন্টার্নাল মেমরি, ৮ গিগাবইট মাইক্রো এস ডি মেমরি কার্ড। থাকবে ছয় হাজার গান সংরক্ষণের ব্যবস'া। ২০০৯ সালের মধ্যে ভারতে বাজরে আসবে এই সেটটি। দাম পড়বে প্রায় ২১৮৩৯ রূপি।

নকিয়া এন৯৭

এন সিরিজের সেট এন৯৭ এর সাথে টাচ স্ক্রিন এবং আরো সর্বসামপ্রতিক প্রযুক্তি নিয়ে নকিয়া ২০০৯ সালের মধ্যে বাজারে আনছে তাদের দ্বিতীয় আইফোন সেট। নকিয়া একে অভিহিত করেছে আধুনিক পার্সোনাল কম্পিউটার হিসেবে। প্রায় একই সফটওয়্যার সমৃদ্ধ হওয়ায় নকিয়ার এই সেটটি প্রতিযোগিতা করবে সনি এরিকসনের এক্স ওয়ান এবং এইচটিসি এর টাচ প্রো সেট দুটির সাথে। ২০০৯ এর মাঝামাঝিতে বাজারে আসবে এই সেট। এর মূল্য হবে ৬৯৯ ডলার।

গুগুল জি ওয়ান

ইন্টারনেট সার্চ জায়ান্ট গুগল ২০০৮ এর অক্টোবরে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে এনেছে টাচস্ক্রিন সেট জি ওয়ান। এর এইচটিসি ডিভাইস প্রযুক্তিতে রয়েছে টাচস্ক্রিন ও কি-বোর্ড। ২০০৯ এর মধ্যে সেটটি ভারতের বাজারে আসবে বলে আশা করা হচ্ছে।

সেটটিতে রয়েছে ৩২০ বাই ৪৮০ পিক্সেলের ৩.২ ইঞ্চি টাচ স্ক্রিন। আছে উচ্চ গতির ইন্টারনেট ব্রাউজিং সুবিধাসহ আরো অনেক সমৃদ্ধ ইন্টারনেট প্রযুক্তি। মূল্য ১৭৯ ডলার।

ব্ল্যাক বেরি স্টর্ম

ব্ল্যাক বেরি স্টর্ম নামে টাচ স্ক্রিন সেটটির মধ্য দিয়ে বাজারে আসছে স্মার্ট সেট নির্মাণে খ্যাত প্রতিষ্ঠান আরআইএম। ৪.৪৩ বাই ২.৫ বাই .৫৫ আকৃতির এই সেটটি। ৩.৩৫ ইঞ্চি টাচস্ক্রিনটিতে রয়েছে কি-বোর্ড ব্যবহারের সুবিধা। এর ডিসপ্লেতে রয়েছে ৪৮০ বাই ৩২০ পিক্সেল রেজুলেশন ৬৫০০০ কালার।

সেটটির অনন্য বৈশিষ্ট্য হচ্ছে - এর টাচ স্ক্রিন শুধু টাচযোগ্যই নয় ক্লিকযোগ্যও বটে। ব্ল্যাকবেরি এন্টারপ্রাইজ, মাইক্রোসফট এক্সচেইঞ্জ, পিওপিথ্রি, লোটাস নোটস সহ এতে ব্যবহার করা যাবে একাধিক ইমেইল একাউন্ট।
Read rest of entry

Nokia 5800, আসছে নকিয়ার ৫৮০০


NOKIA 5800 INNER.jpgজানুয়ারিতে বাংলাদেশের বাজারে আসছে নতুন মডেলের নকিয়া ৫৮০০ এক্সপ্রেস মিউজিক ফোন। রোববার এই ঘোষনা দেয় নকিয়া।

সামপ্রতিক সময়ে বাজারে আসা নকিয়া এক্সপ্রেস মিউজিক ফোন গুলোর মধ্যে নকিয়া ৫৮০০ এক্সপ্রেস মিউজিক সবচেয়ে আধুনিক ফোন যে সেটে আছে টার্চ স্ক্রিন ।

বাজারে আসার আগেই নকিয়া এই সেটের একটি প্রমোশন অফার চালু করছে যার মাধ্যমে আগ্রহী গ্রাহকরা অগ্রীম পছন্দের নকিয়া ৫৮০০ এক্সপ্রেস মিউজিক ফোন সংগ্রহ করতে পারবে। আগ্রহীরা (িি.িহড়শরধ.পড়স.নফ <যঃঃঢ়://িি.িহড়শরধ.পড়স.নফ>) ওয়েবসাইটে বুকিং শুরু করতে পারবেন যা চলবে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত।

বুকিং দেওয়া প্রথম ১০০ জন নকিয়া ৫৮০০ এক্সপ্রেস মিউজিক ফোন ক্রেতা বিনামুল্যে পাবেন একটি ব্লু-টুথ হেডসেট। এছাড়া ১৫ জানুয়ারির মধ্যে বুকিং সম্পন্নকারী ক্রেতাদের জন্য রয়েছে বস হোম থিয়েটার জেতার সুযোগ। ৫ জন ভাগ্যবান ক্রেতা পাবেন একটি করে বস হোম থিয়েটার।

নকিয়া ৫৮০০ এক্সপ্রেস মিউজিক ফোন দিচ্ছে ভার্চুয়াল আলফানিউমেরিক কি-পেডও ভার্চুয়াল কম্পিউটার স্টাইল কি-বোর্ডসহ বিভিন্ন সর্বাধুনিক ইনপুট ডিভাইস।

নকিয়া ৫৮০০ এক্সপ্রেস মিউজিক ফোনের ড্রপ ডাউন মেন্যুর ‘মিডিয়াবার’ থেকে এক টার্চেই খুব দ্রুত এবং সহজে গান, ভিডিও এবং ফটো অফশনে যাওয়া যায়। মিডিয়া বার এর মাধ্যমে সরাসরি ওয়েব এবং অনলাইন সুবিধা পাওয়া যাবে।

এই ফোনে রয়েছে ফ্লাশ কনটেন্ট যার মাধ্যমে যে কেউ খুব সহজে ওয়েবে ঢুকতে পারবেন। এছাড়াও এই ফোনে আছে সব ধরনের গ্রাফিক্স ইকুয়ালাইজার, ৮ জিবি মেমরিকার্ড ও ৬০০০ ট্র্যাকসহ সব ধরনের মিউজিক ফরমেট।
Read rest of entry

Black bary


US : Microsoft Corp. and Research In Motion (RIM) announced they are working together to integrate rich Live Search capabilities into the BlackBerry® Browser and BlackBerry® Maps.

BlackBerry smartphone users will be able to use Microsoft Live Search as their search engine of choice within the BlackBerry® Browser as well as access Live Search on Mobile.BlackBerry.com. Live Search will leverage the wireless data optimization capabilities of the BlackBerry® solution to deliver results quickly while users are on the go. BlackBerry smartphone customers will also be able to use Live Search to perform contextual, location-sensitive searches or look for nearby points of interest from inside BlackBerry Maps.*

"As the BlackBerry platform continues to evolve and broaden its appeal to mobile users, RIM looks to answer our customers’ needs with a broad range of high-value solutions optimized for use with BlackBerry smartphones," said Mark Guibert, Vice President, Corporate Marketing at Research In Motion. "Offering Live Search on BlackBerry smartphones extends choice for our customers and allows users to conveniently and quickly search the Internet when they are mobile."

"This joint endeavor with RIM is a strategic indicator of our increased focus on securing broad-scale distribution for Live Search," said Brian Arbogast, corporate vice president of the Mobile Services organization at Microsoft, "Microsoft is committed to extending our services across mobile platforms and we are very pleased to be joining forces with RIM to help bring Live Search to millions of BlackBerry users worldwide."

Live Search on BlackBerry smartphones will allow BlackBerry smartphone users to search the Web’s information—whether they’re looking for the latest weather forecasts, images, stock quotes, restaurants, news headlines, or websites.

Today’s announcement follows an agreement earlier this year to provide Microsoft Windows Live services on BlackBerry smartphones. As a result of this collaboration, BlackBerry smartphone customers now enjoy easy mobile access to Windows Live Messenger and an enhanced level of integration between Windows Live Hotmail and the BlackBerry platform.

Live Search for BlackBerry Smartphones is expected to be available later this year with support for multiple languages.

Read rest of entry

সবচেয়ে পাতলা ব্ল্যাকবেরি বাজারে


কানাডা ভিত্তিক তারহীন ফোন নির্মাতা কোম্পানি রিসার্চ ইন মোশন (রিম) বুধবার বাজারে এনেছে এর ব্ল্যাকবেরির সবচে' পাতলা হ্যান্ডসেট 'কার্ভ ৮৯০০'।

ফোনটি সচল করার জন্য শুরুতে ১৭৯.৯৯ ডলার ফি ছাড়াও স্মার্টফোনের এই অফারে থাকছে তিন বছরের ভয়েস ও ডাটা প্লান যার খরচ পড়বে প্রতি মাসে কমপক্ষে ৪৫ ডলার।

নতুন এই মডেলে থাকছে শক্তিশালী মিডিয়া প্লেয়ার এবং ৩.২ মেগাপিক্সেল ক্যামেরা, অ্যাডভান্সড ফোন, ই-মেইল, মেসেজিং, অর্গানাইজার এবং ওয়েব ব্রাউজার সহ আরো নানা আয়োজন।

‘আমরা কানাডিয়ানদের হাতে সর্বাধুনিক ব্ল্যাকবেরি কার্ভ ৮৯০০ স্মার্টফোন তুলে দিতে পেরে রোমাঞ্চিত।’ এক বিবৃতিতে বলেছেন রজার্স ওয়্যারলেসের চিফ মার্কেটিং অফিসার জন বয়ন্টন। বিবৃতিতে তিনি আরো বলেন, ‘ফোনটির বৈচিত্র্যময় ডিজাইন ও আকর্ষণীয় ডিসপ্লে, সর্বাধুনিক মোবাইল মেসেজিং পদ্ধতি এবং রজার্স টকস্পটের সংযোজন ব্ল্যাকবেরি কার্ভ ৮৯০০ কে পেশাদার ব্যবসায়িক যন্ত্র ও সামাজিক জীবনপদ্ধতির সুনিপুণ সমন্বয় বলে মনে হবে।’

‘নতুন ব্ল্যাকবেরি কার্ভ ৮৯০০ স্মার্টফোন একটি সুন্দর ও অটুট ডিজাইনের মাধ্যমে আপনার নানা চাহিদার এক বিস্ময়কর সমন্বয় ঘটিয়েছে।’ বলেছেন রিম-এর কর্পোরেট মার্কেটিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট মার্ক গুইবার্ট। তিনি আরো বলেন, ‘এই ফোন আসলে তাদের জন্য যারা অসাধারণ মানের ফোনের সাথে নির্ভরযোগ্য ইমেইল ও মেসেজিং এবং নানা মিডিয়া উপাদানকে একসাথে চান একটি সুসজ্জিত ও সহজে ব্যবহারযোগ্য কি-বোর্ডের মধ্যে।’
Read rest of entry

খুলে যাচ্ছে থ্রিজি আইফোনের 'লক'!


‘কেউ পাবে তো কেউ পাবে না, তা হবে না; তা হবে না’! এমন ব্রত নিয়েই কার্যক্রম শুরু করেছিলো ‘আইফোন ডেভ টিম’। আর এই ব্রত’র মূল লক্ষ্য থ্রিজি আইফোনের ‘লক’ খোলা। এবং সবার ব্যবহারের জন্য তা উপযোগী করে তোলা। নতুন বছর (নিউ ইয়ার) শুরুর আগেই থ্রিজি আইফোনের লক খুলে যাবে, বিষয়টি নিশ্চিত করেছে আইফোন ডেভ টিম। সূত্র: টেলিগ্রাফ।

কিছু সফটওয়ার পরিবর্তন করে অন্যান্য সব নেটওয়ার্কে আইফোন ব্যবহার করার পথ পাওয়া গেছে বলে ডেভ টিম জানায়। তাদের ভাষ্য মতে, ‘কোড ইওলো স্নো’ নামক হেকিং সফল হবার ফলে আইফোন ইউজারেরা অন্যান্য সব জিএসএম নেটওয়ার্কের সিম ব্যবহার করতে এবং সেগুলোর দারুন সব সুবিধাগুলো ভোগ করতে পারবে।

ডেভ টিম আরও জানায়, তাদের এ সফটওয়ারটি নিউইয়ার ইভ(৩১শে ডিসে;) থেকে ডাউনলোড করা যাবে। তারা তাদের ‘হেকিং’-টি সফটওয়ার আকারে ছাড়ার চিন্তাভাবনা করছে, যা প্রায় সবাই ব্যবহার করতে পারবে।

আইফোন আনলক করার আরেক উপায় হল চলতি ভার্সন ২.১১.০৭ অথবা আগের বেইজব্যান্ড (যে সফটওয়ারটি আইফোনের সেল পার্টটি নিয়ন্ত্রন করে) যা আগেই আনলক হয়েছিল। ২.২ আপগ্রেডটিতে আছে নতুন আইফোনের বেইজব্যান্ড। তাই বর্তমানে ২.১১.০৭ ভার্সন অথবা এর আগের বেইজব্যান্ড দিয়ে আইফোন চালু করা যাবে।

২০০৭ এ যখন প্রথম বারের মত আইফোন হেক করা হয় তখন থেকে অ্যাপেল এবং হ্যকারদের মধ্যে নিয়মিত লড়াই চলতে থাকে। প্রতিবেদন অনুযায়ী এই লড়াইয়ে অ্যাপেল অনেক জনপ্রিয় হ্যাকিং সফটওয়ার যেমন ‘পিওয়াং’ এবং ‘কুইকপিওং’(যা আগে আইফোন হ্যাকিং এ জড়িত ছিল) কে আইফোন হ্যাক করা থেকে অকেজো করে দিয়েছে।

আরও জানতে ব্রাউজ করুন:

"iPhone Dev Team" issues statement Link : http://www.tuaw.com/2007/09/25/iphone-dev-team-issues-statement/

http://wikee.iphwn.org/main?do=show

Read rest of entry

যুক্তরাষ্ট্রের বাজারে আইফোনের চেয়ে সস্তা গুগলফোন

গুগলের আলোচিত প্রথম মুঠোফোন এ১ যা গুগলফোন নামে পরিচিত। গুগলের অংশিদার কোম্পানি এমাজন ডটকম আইএনসি জানায় গুগল'র এনড্রয়েড iphone-vs-gphone.gifঅপারেটিং সিস্টেমের এ ফোনের ব্র্যান্ড নেইম টি-মোবাইল এ১ এবং তা বিক্রয়ের দ্বায়িত্বে থাকছে টি-মোবাইল ইউএসএ। টি-মোবাইল আশা করছে এ বছরের শেষ নাগাদ তারা কমপক্ষে ২,০০,০০০ হ্যন্ডসেট বিক্রি করতে পারবে। খবর চায়না ভিউয়ের।
এ১ স্মার্ট ফোনের সাথে জনপ্রিয় আইফোনের অনেক গুলো ফিচারের মিল রয়েছে। এতে রয়েছে টাচ স্কিন এবং ফোল্ড আউট কিবোর্ড।


গুগল গত বছর অ্যয়ারল্যেস ডিভাইসের জন্য এন্ড্রয়েড নামক ওপেন সোর্স অপারেটিং সিস্টেমের ঘোষনা দিয়েছিল। এ সিস্টেম নিত্য নতুন অ্যপ্লিকেশনের উন্নয়নে ভূমিকা রাখবে। গুগল ফোন হচ্ছে এ সব সুবিধা সম্পন্ন প্রথম মোবাইল ফোন।
গুগলের মোবাইল প্লাটফর্মের সিনিয়র ডিরেক্টর এক বিবৃতিতে জানান, ‘এন্ড্রয়েডের সাহায্যে আমরা কেবল লাখ লাখ মানুষের জন্য মোবাইল ওয়েবের ব্যাবস্থা করেছি তাই নয় ডেভলপার কমিউনিটিকেও একত্রিত করেছি’।


টি-মোবাইল আশা প্রকাশ করছে, দুই বছরের চুক্তিতে একটি এ১ হ্যান্ডসেটের জন্য তারা ১৭৯ ইউএস ডলার দাম নির্ধারন করতে পারবে। যা কিনা আইফোনের চেয়ে ২০ ডলার কম। নতুন গ্রাহকের দৃষ্টি আকর্ষন এবং জনপ্রিয় অ্যাপল পন্যের সাথে প্রতিযোগিতার জন্য এই দাম নির্ধারন করা হয়েছে।


জার্মান ডিউটেচ টেলিকম'র মালিকানাধীন টি-মোবাইল জানায় এ বছরেরই তারা জি ফোন বৃটেনের বাজারে ছাড়বে এবং আগামী বছরের শুরুতেই ইউরোপের অন্যান্য বাজারে তা পাওয়া যাবে।

বাজার বিশ্লেষকদের ধারনা আগামী এক বছরের মধ্যে বিশ্বব্যাপি কমপক্ষে ৯ মিলিয়ন এ১ ফোন বিক্রি হবে।

Read rest of entry

খুলনায় টেলিসেন্টার সম্ভাবনা বিষয়ক কর্মশালা


মাইক্রোসফট আনলিমিটেড পটেনশিয়াল কর্মসূচির সহায়তায় বৃহত্তর খুলনা অঞ্চলের চারটি পল্লী তথ্যকেন্দ্রের পরিচালনা প্রতিষ্ঠানের সহায়তায় সোমবার খুলনায় অনুষ্ঠিত হয়ে গেলো 'টেলিসেন্টার : সম্ভাবনার সেতুবন্ধন' শীর্ষক দিনব্যাপী এক আঞ্চলিক কর্মশালা। স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ধরিত্রী সমাজ কল্যান সংঘের সভাপতি বিভাষ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপসি'ত ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মো. ইউনুসুর রহমান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিসেন্টার নেটওয়ার্কের (বিটিএন) মহাসচিব ও ডিনেটের নির্বাহী পরিচালক ড. অনন্য রায়হান, বিটিএনের চিফ অপারেটিং অফিসার মাহমুদ হাসান ও জাতিসংঘ উন্নয়ন তহবিলের (ইউএনডিপি), বাংলাদেশের সিইসি প্রকল্পের সমন্বয়ক নাঈমুজ্জামান মুক্তা।

কর্মশালায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ডি.নেটের উপ-পরিচালক মো. ফরহাদ উদ্দীন।

প্রধান অতিথি বলেন, জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ও দারিদ্র্য বিমোচনের জন্য সঠিক তথ্য মানুষের কাছে পৌঁছানো এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবেলায় টেলিসেন্টারগুলো সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারে। টেলিসেন্টারগুলো থেকে মানুষ যাতে শিক্ষা, চিকিৎসা ও জীবন-জীবিকা সম্পর্কিত সঠিক তথ্য পেতে পেরে সে ব্যবস্থা থাকতে হবে।

তিনি বলেন, সেন্টারগুলোতে ইন্টারনেট সংযোগের বিষয়ে মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠানগুলো ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন ধরিত্রী সমাজ কল্যান সংঘের নির্বাহী পরিচালক মিতা বৈরাগী। ধরিত্রী সমাজ কল্যান সংঘ ছাড়া কর্মশালা আয়োজনে সহায়তাকারী অন্য স্থানীয় প্রতিষ্ঠাগুলো হচ্ছে বাগেরহাটের সামসুদ্দিন নাহার ট্রাস্ট, ঝিনাইদহের হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড এবং চুয়াডাঙ্গার গ্রামীণ সমাজ কল্যান সংস্থা।
Read rest of entry

আইটেল মোবাইল ডায়ালার এর বিশ্বব্যাপী বাজারজাত শুরু

বাংলাদেশের সফ্‌টওয়ার রপ্তানিকারক প্রতিষ্ঠান 'রিভ সিস্টেমস' তার নতুন পন্য আইটেল মোবাইল ডায়ালার এর বিশ্বব্যপী বাজারজাত শুরু করেছে। demo-dialer12.gifআইটেল মোবাইল ডায়ালার দিয়ে মোবাইল ফোন থেকে জিপিআরএস বা ওয়াইফাই ইন্টারনেট এর মাধ্যমে সরাসরি ভিওআইপি প্রযুক্তিতে কথা বলা যাবে।

আইটেল মোবাইল ডায়ালার এর মাধ্যমে যে কোন ভিওআইপি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সহজেই মোবাইল ভিওআইপি সেবা দান করতে পারবে। এখন www.itelbilling.com হতে আইটেল মোবাইল ডায়ালার ডেমো কপি ডাউনলোড করা যাচ্ছে।

আইটেল মোবাইল ডায়ালার সিমবিয়ান অপারেটিং সিস্টেমে চলে। শীঘ্রই এটি উইন্ডোজ মোবাইল ৫/৬ এর জন্য বাজারে আসবে। 'রিভ সিস্টেমস' সিঙ্গাপুরে ১৭ থেকে ২০ জুন ২০০৮ এ অনুষ্ঠিতব্য কমিউনিক এশিয়া ২০০৮ এ আইটেল মোবাইল ডায়ালার এর প্রদর্শনী করবে।

'রিভ সিস্টেমস' একটি আই. এস.ও ৯০০১:২০০০ নিবন্ধিত প্রতিষ্ঠান। 'রিভ সিস্টেমস' বিশ্বের নেতৃস্থানীয় ভিওআইপি সলিউসন প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর একটি। বিশ্বের ২৫ টিরও বেশি দেশে 'রিভ সিস্টেমস' এর গ্রাহক রয়েছে।

এই প্রসং্গে 'রিভ সিস্টেমস’ এর প্রধান নির্বাহী এম. রেজাউল হাসান বলেন, "বিশ্বের ভিওআইপি খাতে মোবাইল ভিওআইপি একটি নতুন ধারা। আমরা আইটেল মোবাইল ডায়ালার তৈরীর ক্ষেত্রে অপারেটরদের প্রয়োজনীয়তার গুরুত্ব দিয়েছি। সামনে আমরা আইটেল মোবাইল ডায়ালার এর আরও নতুন বৈশিষ্ট নিয়ে আসব। যা দিয়ে সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো আরও নতুন নতুন সেবা প্রদান করতে পারবে।"
Read rest of entry

বাংলাদেশে ওয়াইম্যাক্স প্রযুক্তি নিয়ে কর্মশালা


ওয়াইম্যাক্স প্রযুক্তিতে একটি টাওয়ার দিয়েই ৪ থেকে ৫ বর্গকিলোমিটার এলাকায় তারবিহীন ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ দেয়া সম্ভব। ঢাকায় অনুষ্ঠিত 'বাংলাদেশে ওয়াইম্যাক্স প্রযুক্তি : বর্তমান ও ভবিষ্যত' শীর্ষক দুই দিনব্যাপী এক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।

উচ্চ ক্ষমতা সম্পন্ন ব্রডব্যান্ড ই‌ন্টারনেটকে সুলভ ও সহজে ব্যবহার করার জন্য তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট প্রযুক্তি ওয়াইম্যাক্স উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে। এই প্রযুক্তি তুলনামূলকভাবে কম ব্যান্ডউইথ ফ্রিকুয়েন্সির মাধ্যমে ব্যবহার করা যায়। একটি টাওয়ার দিয়ে ৪ থেকে ৫ বর্গকিলোমিটার এলাকায় তারবিহীন ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ দেয়া সম্ভব। মোবাইল ফোন, ল্যাপটপ ও ডেস্কটপ কম্পিউটারে ক্ষদ্র একটি চিপ যুক্ত করে ওয়াইম্যাক্স প্রযুক্তি ব্যবহার করা যাবে। এই প্রযুক্তির মাধ্যমে গ্রামের সুবিধা বঞ্চিত দরিদ্র মানুষ বিশেষ করে স্কুল কলেজের শিক্ষার্থীরা সহজে ইন্টারনেট ব্যবহার করতে পারবে। সমপ্রতি ঢাকায় অনুষ্ঠিত 'বাংলাদেশে ওয়াইম্যাক্স প্রযুক্তি : বর্তমান ও ভবিষ্যত' শীর্ষক দুই দিনব্যাপী এক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।

৬টি বিশ্বখ্যাত তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান এলকাটেল লুসেন্ট, সিসকো, হুয়াই, ইন্টেল, মটরোলা, নকিয়া সিমেন্স নেটওয়ার্ক এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) যৌথভাবে কর্মশালাটির আয়োজন করে। কর্মশালায় ওয়াইম্যাক্স প্রযুক্তির বিভিন্ন দিক নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান ড. মুহম্মদ জাফর ইকবাল।

অন্যান্যের মধ্যে প্রবন্ধ উপস্থাপন করেন ওয়াইম্যাক্স ফোরাম অব ইন্ডিয়ার চেয়ারম্যান বহরত ভাটিয়া, এলকাটেল লুসেন্টের ওয়্যারলেস ব্রডব্যান্ড বিভাগের মার্কেট এন্ড বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর টনি কুলিন, সিসকো সিস্টেমসের সিস্টেম ইঞ্জিনিয়ার ভসু ভেঙ্গকাটকিশান, হুয়াই টেকনোলজি লিমিটেডের সিডিএমএ এন্ড ওয়াইম্যাক্স বিভাগের পরিচালক খোর ইউ শিন, ইন্টেল ওয়ার্ল্ড এহেড প্রোগ্রামের সিনিয়র সল্যুশন ইঞ্জিনিয়ার ড. বার্নড নর্ডাসিন, মটরোলা ভিয়েতনামের জেনারেল ম্যানেজার ড. রে ওয়েন এবং নকিয়া সিস্টেমস নেটওয়ার্কের এশিয়া প্যাসিফিক হেড অব টেকনোলজি মাইক মার্ফি প্রমুখ।

প্রবন্ধে ওয়াইম্যাক্স ও অন্যান্য সলিউশন, সেপক্ট্রাম এলোকেশন, ব্যবসা পদ্ধতি, কারিগরি ব্যবস্থাপনা, নীতিমালা, রুরাল কানেক্টিভিটি প্রভৃতি বিষয়ে আলোকপাত করা হয়।

কর্মশালায় বলা হয় বাংলাদেশ সমতল এবং এর আয়তনও ছোট। তাই সারা দেশকে ইন্টারনেট সংযোগের আওতায় আনা বেশ সহজ হবে। তবে শুধু শহরের মানুষ নয়, গ্রামের মানুষকেও এর আওতায় আনতে হবে। এসব বিষয় বিবেচনা করে বাংলাদেশে ওয়াইম্যাক্সের লাইসেন্স দেয়া হবে জানিয়েছে বিটিআরসি।

ড. জাফর ইকবাল বলেন, "আমরা ইন্টারনেটের সহজ প্রবাহ চাই। এক্ষেত্রে ওয়াইম্যাক্স হলো সবচেয়ে সহজ প্রযুক্তি। গ্রামের মানুষের কাছে এ প্রযুক্তি নিয়ে যেত হবে। তাদের মধ্যে ইন্টারনেট সেবা নিয়ে গেলে নতুন নতুন উদ্ভাবনী চিন্তা বেরিয়ে আসবে।"

তিনি কর্মশালার উদ্যোগের প্রশংসা করে বলেন, এ দেশে এর আগে কোন লাইসেন্স দেয়ার আগে এভাবে বিশেষজ্ঞদের মতামত নেয়া হয়নি।

কর্মশালার উদ্বোধন করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম এ মালেক বলেন, "এর আগে আমরা নতুন প্রযুক্তির লাইসেন্স দিতে গিয়ে ভুল করেছি। আর যেন তেমন ভুল না হয়।"
এ বছরের মধ্যেই ওয়াইম্যাক্স চালু করা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মনজুরুল আলম এ সময় বলেন, "ওয়াইম্যাক্স দেশে টেলিযোগাযোগের ক্ষেত্রে বিপ্লব বয়ে আনবে। এর মাধ্যমে অল্প খরচে অনেক বেশি মানুষকে ইন্টারনেট সেবা দেয়া সম্ভব হবে।"
তিনি জানান, ওয়াইম্যাক্সের পরই ইন্টারনেটের অপর প্রযুক্তি থ্রি-জির লাইসেন্সের ব্যাপারে কার্যক্রম শুরু করবে বিটিআরসি।

কর্মশালায় ইন্টারনেট সেবা দাতা প্রতিষ্ঠান, মোবাইল অপারেটর, ফিক্সড ফোন (পিএসটিএন) অপারেটররা তাঁদের বক্তব্য উপস্থাপন করেন। তাঁরা বলেন, দেশের গ্রামাঞ্চলের মানুষ গরিব। সেখানে বিদ্যুৎ সরবরাহও স্বাভাবিক নয়। অন্যদিকে নেটওয়ার্কের জন্য টাওয়ার বসানোও ব্যয়বহুল। ওয়াইম্যাক্স চালুর আগে এসব বিষয় বিবেচনায় রাখতে হবে বলে তারা মত দেন।

এসব বিষয়ে বিটিআরসি চেয়ারম্যান বলেন, কর্মশালার অভিজ্ঞতা নিয়ে একটি খসড়া নীতিমালা তৈরি করা হবে। তা নির্দিষ্ট সময়ের জন্য ওয়েবসাইটে দিয়ে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের মতামত নেয়া হবে। এরপর একটি গণশুনানি করে নীতিমালা চূড়ান্ত করা হবে। এই লাইসেন্সের জন্য কাদের যোগ্য ভাবা হচ্ছে বা কী প্রক্রিয়ায় লাইসেন্স দেয়া হবে সে ব্যাপারে বিটিআরসি এখনো সিদ্ধান্ত নেয়নি বলে জানান বিটিআরসি চেয়ারম্যান।
Read rest of entry

বিশ্বের সবচেয়ে পাতলা হ্যান্ডসেট প্যানটেক আইএম-এস২৩০

সবচেয়ে পাতলা মোবাইল হ্যান্ডসেটের রেকর্ড ভাংলো 'প্যানটেক আইএম-এস২৩০'। এই রেকর্ড'র আগে সবচেয়ে পাতলা হ্যান্ডসেট ছিল স্যামস্যাং pantech.gifইউ৬০০ যা প্রস্থ্যে মাত্র ১০.৯ মিলিমিটার। আর এই মোবাইলটির প্রস্থ্য সাকুল্যে মাত্র ৯.৯ মিলিমিটার যা পূর্বের যেকোন হ্যান্ডসেটের চেয়ে অনেক কম।

উন্নত প্রযুক্তির ক্ষেত্রে যে বিষয়গুলো ধর্তব্যের মধ্যে পড়ে তা হলো, সেটা কতখানি ক্ষুদ্রায়তন করা যাচ্ছে এবং তা কতখানি ব্যবহার বান্ধব। আর সে দিকে লক্ষ্য রেখেই মোবাইল কোম্পানীগুলো একের পর এক চিকন মোবাইল ফোনের রেকর্ড ভেঙ্গে চলেছে। প্যানটেক আইএম-এস২৩০ মডেলটি স্যামস্যাং ইউ৬০০ এর চেয়ে প্রসে' ১ মিলিমিটার কম অর্থাৎ শতকরা ১০ ভাগ। ব্যাপারটি শুনতে খুব হালকা শোনালেও প্রযুক্তির ক্ষেত্রে এটি খুব বড় রকমের অর্জন।

শুধুমাত্র এর ডিজাইনেই নয়, কাজের ক্ষেত্রেও প্যানটেক আইএম-এস২৩০ মডেলটিকে যথেষ্ট যোগ্য করে তোলা হয়েছে। এতে রয়েছে ডিএমবি ডিজিটাল টিভি দেখার জন্য ২.২ ইঞ্চি ডিসপ্লে এবং ১.৩ মেগাপিক্সেল ক্যামেরা যা এটিকে ক্রেতাদের কাছে আরও আকর্ষণীয় হিসেবে উপস'াপিত হয়েছে।

তবে, ক্রেতাদের জন্য দুঃখের খবর হলো এর বাজারে আসার তারিখটি এখনো নির্ধারন করা হয়নি। স্কাই নেটওয়ার্কের মাধ্যমে প্যানটেক আইএম-এস২৩০ পাওয়া যাবে শুধুমাত্র কোরিয়াতেই। এর আনুমানিক মূল্য নির্ধারন করা হয়েছে প্রায় ৫৩৫ মার্কিন ডলার।
Read rest of entry

'জিফোন' নিয়ে মুখ খুলছে না গুগল


GooglegPhoneবাজারে আসছে গুগলের তৈরি 'জিফোন' - এ খবর বেশ আলোড়ন তুলেছে প্রযুক্তি বিশ্বে। ২০০৬ সালের অক্টোবরে এই খবর প্রথম প্রকাশ করে বিখ্যাত পত্রিকা 'ডিজিটাইম'। তাদের 'জিফোন বাজারে আনছে গুগল' - এমন ব্রেকিং নিউজ প্রকাশ করার পর খবরটা নিয়ে আলোচনা শুরু হয়। ঠিক পরের মাসেই প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক স্কিমিডিটের দেওয়া এক বিবৃতি প্রকাশের পর বিতর্ক তুঙ্গে ওঠে। রয়টার্সে প্রকশিত সেই বিবৃতিতে স্কিমিডিট বলেন, "মোবাইল পরিষেবা অবশ্যই বিনামূল্যে হওয়া উচিৎ।" এর পরই অনেক গণমাধ্যম জিফোন আসার খবরটি নিশ্চিত করে।

এক্ষেত্রে দক্ষিণ কোরিয়ার একটি পত্রিকা আরও এক ধাপ এগিয়ে। এ বছরের ১৩ মার্চ পত্রিকাটি গুগলের তৈরি জিফোনের একটি ছবিও প্রকাশ করে।

বিষয়টা আরো ঘোলাটে হয় একই মাসের ২১ তারিখে। এক বিবৃতিতে গুগল জানায়, তারা মোবাইল ফোন নয়, মোবাইলের সফটঅয়্যার তৈরিতে ব্যস্ত।

একই দিনে বিখ্যাত পত্রিকা গার্ডিয়ান যুক্তরাজ্যের 'ও-টু'র সঙ্গে যৌথ উদ্যোগে 'জিফোন' বাজারে আনছে গুগল - এমন একটি খবর প্রকাশ করে।

এ বছরের ১৮ এপ্রিল এইচটিসি-গুগল যৌথভাবে জিফোন বাজারে আনার খবরটি প্রকাশ করে ডিজিটাইমস।

এসব খবরে অতি উৎসাহী সম্ভাব্য ক্রেতারা জিফোন কেনার জন্য যখন ডলার জমাতে শুরু করেছেন তখনই হাটে হাঁড়ি ভাঙ্গে 'ওয়াল স্ট্রিট জার্নাল'। পত্রিকাটি এ বছরের ২ আগস্ট জানায়, 'জিফোন আসলে মোবাইল হ্যান্ডসেট নয়, এটি মোবাইলের জন্য একটি অপারেটিং সিস্টেম, যা তৈরি করছে গুগল।

সেদিনের পর থেকে গুগল যেন মুখে কুলুপ আঁটে। আজ পর্যন্ত আর কোন বিবৃতি দেয়নি গুগল। তবে গণমাধ্যমগুলো এখনও বেশ সরব 'জিফোন' নিয়ে।

এদিকে অনুমানকে কেন্দ্র করে এমন সব ঘটনা ঘটছে যা এ আলোচনাকে আরো উস্কে দিচ্ছে। গুগল কিছুদিন আগে অ্যাপল এর সঙ্গে একটি পার্টনারশিপে নেমেছে যার আওতায় অ্যাপল এর আইফোন হ্যান্ডসেটের জন্য ইমেইল, মানচিত্র ইত্যাদি সেবা প্রদান করবে গুগল।

গুগল এর প্রধান নির্বাহী এরিক স্কিমিডিট বলেন, ভবিষ্যতে অ্যাপল এর আইফোনের মাধ্যমে গুগল আরও বেশি সেবা প্রদান করবে।

তবে জিফোন নিয়ে মোটেও কথা বলেননি স্কিমিডিট।
Read rest of entry

আইফোন বিক্রিতে বিধি নিষেধ আরোপ করেছে অ্যাপল

appleiphone2আইফোন বিক্রিতে নানান বিধি নিষেধ আরোপ করেছে অ্যাপল । এখন থেকে কোন ক্রেতা দু'টির বেশি আইফোন কিনতে পারবেন না। পাশাপাশি নগদ অর্থের বিপরীতে তাদের ব্যাংক কার্ডের মাধ্যমে ক্রয় করতেই বেশি জোর দেয়া হচ্ছে।

২৫ অক্টোবর আরোপিত এ কর্মসূচির আগে ক্রেতাগণ নগদ অর্থে সর্বোচ্চ পাঁচটি আইফোন কিনতে পারতেন।

অ্যাপলের মুখপাত্র নাটালি কেরিস বলেন, "ধারনার তুলনায় বেশি বিক্রি হওয়ায় বাজারে আইফোনের ঘাটতি দেখা গেছে। এ নীতির ফলে ক্রেতাদের নিশ্চিত করা যাবে যে বাজারে ব্যবহারের জন্য যথেষ্ট আইফোন রয়েছে।" তারা আরও জানান, মূল্য পরিশোধের ক্ষেত্রে আরোপিত বিধির ফলে পাইকারী বিক্রিও রোধ করা যাবে।

গত সপ্তাহে অ্যাপল জানায়, গত জুনে বাজারে আসার পর ১.৪ মিলিয়ন ফোনের মধ্যে প্রথম তিন মাসে ২ লক্ষ ৫০ হাজার আইফোন বিক্রি হয়েছে।

অনলাইন নিলাম সাইট ই-বে এর মাধ্যমে ১০০টি আনলক আইফোন বিক্রি করা হচ্ছে যেগুলোর বেশির ভাগের মূল্য ৬০০ মার্কিন ডলারের উপরে।

যুক্তরাষ্ট্রে আইফোনের একচেটিয়া অধিকারের জন্য অ্যাপল ইউএস টেলিকম অপারেটর এটিএন্ডটি এর সঙ্গে চুত্তিবদ্ধ হয়। ফলে গ্রাহকগণ ফোন দিয়েই ইন্টারনেট ব্যবহার এবং গান বা ভিডিও উপভোগ করতে পারছেন।
Read rest of entry

বাইরের অ্যাপ্লিকেশন ব্যবহার করবে আইফোন


iphone5অ্যাপল এখন থেকে তাদের আইফোনে বাইরের অ্যাপ্লিকেশন ব্যবহার করবে। অ্যাপলের কর্ণধার স্টিভ জবস রবিবার কোম্পানির নিজস্ব ওয়েবসাইটে এ ঘোষণা দিয়েছেন। ফলে এপ্লিকেশন ব্যবহার নিয়ে বেশ কিছুদিন ধরে যে বিতর্ক চলছিল জবস তার যবনিকা টানলেন এই ঘোষণার মাধ্যমে।

এর আগে অ্যাপল ঘোষণা দিয়েছিল, তাদের আইফোনে যে সব এপ্লিকেশন ব্যবহার করা হবে তা অ্যাপল নিজেরাই ঠিক করে দিবে। কিন্তু অ্যাপলের সামপ্রতিক সিদ্ধান্ত হচ্ছে, তারা নতুন একটা সফটওয়্যার ডেভলপমেন্ট কিট রিলিজ করবে আগামী ফেব্রুয়ারিতে, যার সাহায্যে এই প্রতিষ্ঠানে চাকরি করে না এমন অনেকেই আইপড এবং আইপড-টাচের জন্য বিভিন্নরকম এপ্লিকেশন তৈরি করতে পারবে।

রবিবার অ্যাপলের ওয়েবসাইটে এক পোষ্টের মাধ্যমে একথা জানানোর সময় জবস মন-ব্য করেন, "আমরা চাচ্ছি আইফোনকে কেন্দ্র করে একটা তৃপক্ষীয় ডেভেলপার কমিউনিটি তৈরি করতে এবং আমাদের ব্যবহারকারীদের জন্য নতুন সব এপ্লিকেশন ব্যবহার করার ব্যবস্থা করে দিতে।"

এর আগে ডেভলপাররা আইফোনের জন্য অজস্র নতুন এপ্লিকেশন তৈরি করলেও তৃতীয় পক্ষের সফটওয়্যার ডেভলপমেন্টের জন্য আইফোনকে ওপেন না করার কারণে সেগুলো প্রতিষ্ঠানের সাফারি ওয়েব ব্রাউজার ছাড়া কোথাও চালান যেত না।

জবস জানান, সফটওয়্যার কিটটি আগামী ফেব্রুয়ারির আগে পাওয়া যাবে না। কারণ, প্রতিষ্ঠানটি যেমন ডেভলপারদের ওপেন প্ল্যাটফর্ম দিতে চাচ্ছে ঠিক তেমনি একে ভাইরাস, মেলঅয়্যার এবং অনধিকার প্রবেশ থেকেও মুক্ত রাখার ব্যাপারটা নিশ্চিত করতে চাচ্ছে।
Read rest of entry

নকিয়া, সনি এরিকসন এবং স্যামসাং একসঙ্গে চুক্তিবদ্ধ


সেল ফোনের মাধ্যমে বড় আকারের ফাইল শেয়ার করতে গেলে অনেক ঝামেলা পোহাতে হয়। অধিক সময় ব্যয় এবং বিভিন্ন কোম্পানির ফোন সেটে ফাইল শেয়ারিংয়ে প্রায়ই সাপোর্ট করে না। গ্রাহকদের এ ঝামেলা থেকে মুক্তি দিতে বিশ্বের তিন শীর্ষ সেল ফোন নির্মাতা কোম্পানি নকিয়া, সনি এরিকসন এবং স্যামসাং একসঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে।


চুক্তি অনুযায়ী ডেটা সহজে ট্রান্সফার করার জন্য ইউনিভার্সেল ফ্লাশ মেমোরি কার্ড নামের একটি ডিভাইস যৌথভাবে তৈরি করবে তারা। এই মেমোরি কার্ড এমন স্ট্যান্ডার্ডে তৈরি হবে যা তিনটি অপারেটরের ফোন সেটকেই সমর্থন করে। এই কার্ডের বড় সুবিধা হচ্ছে ৪ গিগাবাইট পরিমাণ ফাইল মাত্র তিন মিনিটের মধ্যে অনায়াসে ট্রান্সফার করতে সক্ষম হবে। কোম্পানিগুলো এই মেমোরি কার্ড নির্মাণের জন্য মাইক্রন টেকনোলজি, স্প্যানসান, এসটি মাইক্রো ইলেকট্রনিক্স এবং টেক্সাস ইন্সট্রুমেন্টের সঙ্গে যুক্ত হয়েছে।

ইউনিভার্সেল ফ্লাশ স্টোরেজ মেমোরি কার্ড ফোন সেট ছাড়াও এই তিন কোম্পানির অন্যান্য ইলেকট্রনিক পণ্যে ব্যবহার করা যাবে। এ ডিভাইস সম্পর্কে নকিয়ার টেকনোলজি প্লাটফর্মের ভাইস প্রেসিডেন্ট সেপো ল্যামবার্গ জানান, এটা গ্রাহকদের দীর্ঘদিনের চাহিদা পূরণে সক্ষম হবে এবং ডেটা ট্রান্সফারে যুগান্তকারী ভূমিকা রাখবে। ২০০৯ সালের শুরুতেই এটি বাজারজাতের আশা করছে কর্তৃপক্ষ।

Read rest of entry

হ্যান্ডসেটে লিখে ফেললেন ৩ শ' ৮৪ পৃষ্ঠার বই


কাগজ-কলম আর টাইপ রাইটার না হয় সেকেলে। কবিতা বা উপন্যাস লিখতে তাই বলে কি নিদেনপক্ষে কম্পিউটারও প্রয়োজন পড়বে না? সম্ভবত এটাই প্রমাণ করতে চাচ্ছেন ইতালির লেখক রবার্তো বার্নোকো। প্রতিদিন দপ্তরে যাওয়া আসার সময়কে কাজে লাগিয়ে চলতি পথেই তিনি নিজের সেলফোনটিকে বই লেখার কাজে লাগিয়ে ফেলেছেন। উত্তর ইতালির পিডিমন্টের অধিবাসী তথ্যপ্রযুক্তি পেশাজীবী বার্নোকো 'কম্পাগনি ডি ভিয়াগো' নামের ৩ শ' ৮৪ পৃষ্ঠার একটি সায়েন্স ফিকশন লিখে ফেলেছেন তার নকিয়া হ্যান্ডসেটে।

বইটির অনলাইন প্রকাশক লুলুডটকম এর মুখপাত্র গেইল জর্ডান বলেন, "এটি ছিল সত্যিই সময়ের সর্বোত্তম ব্যবহার। তার মাথায় এবং চিন্তায় একটি পূর্নাঙ্গ বই প্রস্তুত হয়ে ছিল, কিন্তু কম্পিউটারে বসে লেখার সময় তার ছিল না। হ্যান্ডসেটই তার এবং তার মতো লেখকদের জন্য সর্বোত্তম পন্থা।"

টেক্সট ম্যাসেজ শর্টহ্যান্ডে না লিখে তিনি বইটি লিখেছেন স্ট্যান্ডার্ড ইতালিয়ান ভাষায়। এজন্য তিনি তার পান্ডুলিপিটি ছোট ছোট প্যারাগ্রাফে ভাগ করে তার সেল ফোনে সেভ করে রেখেছেন। পরে প্রুফ দেখার জন্য তিনি তার নিজস্ব কম্পিউটারে ডাউনলোড করে নেন এই ফাইলগুলো।

বইটি লিখতে বার্নোকোর সময় লেগেছে মাত্র ১৭ সপ্তাহ। বিভিন্ন গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, "কয়েক বছর আগেও বইটি লিখতে আমাকে সময় এবং প্রকাশকের সঙ্গে সংগ্রাম করতে হয়েছে। এখন আমি একজন লেখক হতে পেরে গর্বিত। নকিয়া এবং লুলুডটকমকে ধন্যবাদ।"

রেডহ্যাট ইনকর্পোরেশনের সহকারি প্রতিষ্ঠাতা বব ইয়াং ইন্টারনেটে বই, ভিডিও ও অন্যন্য মাল্টিমিডিয়া পণ্য প্রকাশের জন্য ২০০২ সালে লুলুডটকম প্রতিষ্ঠা করেন।

ওয়েবটিতে এ পর্যন্ত প্রকাশিত বইয়ের সংখ্যা প্রায় ৩ লক্ষ ২৩ হাজার। বিক্রির তালিকায় এই বইগুলোর মধ্যে বার্নোকোর বইটির স্থান ১৯ হাজারর ৭ শ’ ২০ নম্বরে। বইটির দাম ধরা হয়েছে ১৭.৩৮ ডলার।
Read rest of entry

লিনাক্সেই ভরসা রাখছে মটরোলা

linuxMotorolaআগামী দুবছরের মধ্যে তাদের তৈরি ৬০ শতাংশ হ্যান্ডসেটের অপারেটিং সিস্টেম হিসেবে লিনাক্স ইনস্টল করার কথা চিন-া করছে হ্যান্ডসেট তৈরির প্রতিষ্ঠান মটরোলা। জিএসএম নেটওয়ার্কের জন্য তৈরি স্লিক রেজার ফোনটির নতুন ভার্সনও লিনাক্স ভিত্তিক। এরই মধ্যে হ্যান্ডসেটটি এশিয়ায় বিক্রি শুরু হয়েছে। রেজার ভি৮ নামের মডেলটি মটরোলার প্রথম লিনাক্সভিত্তিক ফোন হিসেবে দুমাসের মধ্যে যুক্তরাজ্যের বাজারে আসছে।

সেল ফোন তৈরির প্রতিষ্ঠানগুলো তাদের ফোনে সাধারনত নিজেদের তৈরি অপারেটিং সিস্টেম ব্যবহার করে। অপারেটিং সিস্টেম হিসেবে মটরোলা এতদিন জাভা সফটওয়্যার ব্যবহার করতো।

মটরোলার বিপণন উন্নয়ন বিভাগের ভাইস চেয়ারম্যান ক্রিস্টি ওয়াট বলেন, "লিনাক্স সফটওয়্যারের উন্নয়নের জন্য ডেভেলপারদের আরও বড় পরিসরে কাজ করার সুযোগ তৈরি করে দেয় যা মোবাইল ফোন শিল্পের জন্য খুবই গুরুত্বপূর্ন।"

ক্রিস্টি ওয়াট জানান, গত চার বছরে মটরোলা প্রায় ১০ লাখ লিনাক্সযুক্ত হ্যান্ডসেট সরবরাহ করেছে। বর্তমানে লিনাক্সকে শুধুমাত্র স্মার্ট ফোনে ব্যবহার না করে মাঝারি মূল্যের ফোনেও ব্যবহারের উদ্যোগ নিয়েছে মটরোলা।

মটরোলা ফোনের জন্য লিনাক্স প্রধান প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠা পাবার পর প্রতিষ্ঠানটি ইউরোপে উইন্ডো মোবাইল বাজারজাত করার ইচ্ছা প্রকাশ করেছে।

Read rest of entry

বাংলাদেশের বাজারে নতুন হ্যান্ডসেট 'ফিলিপস ৫৯৮'


Philips 598বাংলাদেশের বাজারে এসেছে ফিলিপসের হ্যান্ডসেট’র নতুন মডেল ‘ফিলিপস ৫৯৮’। সেটটিতে ১.৩ মেগাপিক্সেল ক্যামেরার সঙ্গে আছে এমপিথ্রি প্লেয়ার। এর হাইকোয়ালিটি পাওয়ারফুল থ্রিডি সাউন্ড আপনার বিনোদনে যোগ করবে ভিন্ন মাত্রা। ডাটা আদান-প্রদানের জন্য আছে ব্লুটুথ, ইনফ্রারেড, জিপিআরএস ও ইউএসবি পোর্টের সুবিধা।

এ ফোনে আছে ১২৮ মেগাবাইট বিল্ট ইন মেমোরি। মাইক্রো এসডি কার্ড স্লট ব্যবহার করে বর্ধিত মেমোরির সুবিধা উপভোগ করতে পারবেন। আছে পলিফনিক রিং টোন, রিং টোন ডাউনলোড ও কল রেকর্ডের সুবিধা।

৮২ গ্রাম ওজনের এ সেটটি ২৫৬কে কালার সাপোর্ট করে। এছাড়া এ হ্যান্ডসেটে আছে বর্ষপঞ্জি, ক্যালকুলেটর, ভয়েস মেমো, স্বাস'্য রক্ষায় ওয়েট ম্যানেজমেন্টসহ আরো অনেক ফিচার।
একবার চার্জে এ ফোনে কথা বলা যাবে একটানা চার ঘণ্টা এবং স্ট্যান্ডবাই টাইম ৩০০ ঘণ্টা। ফিলিপসের আকষর্ণীয় ফোনটিতে ক্রেতা সাধারণ পাবেন এক বছর বিক্রয়োত্তর সেবা।
Read rest of entry

বার কোড পড়া যাবে সেলফোনে



খবরটা একদমই আনকোড়া। অনেক কাজের কাজী মোবাইল ফোন দিয়ে এবার বিভিন্ন ধরনের পণ্যের বার কোড পড়া যাবে। বিষয়টাকে সায়েন্স ফিকশনের সঙ্গে মিলিয়ে ফেলবেন না যেন! কারণ, হ্যান্ডসেটে পুরে দেয়া নতুন ধরনের একটি সফটওয়্যার এ কাজ করতে সহায়তা করবে। সফটওয়্যারটি ইন্টারনেটের মাধ্যমে কলআপ ভিডিও, ছবি ও টেক্সট আকারে তথ্যগুলো সরবরাহের কাজ সাড়বে। এমনকি গাড়ি চালিয়ে যাওয়ার পথে কোন পণ্যের বিজ্ঞাপনের দিকে তাক করে একটি বোতাম টিপে দিলে সেই দ্রব্যের মূল্যসহ বিভিন্ন ধরনের তথ্য দিব্যি ভেসে উঠবে ফোনের স্ক্রিনে।

মিডিয়া বিশেষজ্ঞদের মতে, এ ধরনের প্রযুক্তি বর্তমানে এশিয়ার কিছু দেশে চালু করা হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রেও প্রযুক্তিটির ওপর কাজ চলছে। ফলে মোবাইল ফোন হয়ে উঠছে এক ধরনের ডিজিটাল রিমোট কন্ট্রোল।

জাপানের ম্যাকডোনাল্ডে ক্রেতারা কাগজে মোড়ানো হটডগের দিকে মোবাইল তাক করে তার মূল্য এবং এর খাদ্যগুণ সম্পর্কে জানতে পারছেন। এছাড়াও বিভিন্ন বিলবোর্ড এবং ম্যাগাজিনের বিজ্ঞাপনের দিকে মোবাইল তাক করে বোতাম টিপে তারা সেই পণ্যের দাম এবং উপযোগিতা সম্পর্কে জানতে পারছেন। এমনকি প্লেনের টিকেট কাটাও সম্ভব এ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে।

যুক্তরাষ্ট্রের বিজ্ঞাপনদাতারা এ ব্যাপারে আগ্রহ দেখাচ্ছেন। কিন' যুক্তরাষ্ট্রের হ্যান্ডসেটগুলোতে এ কাজের জন্য কোন সফটওয়্যার থাকে না। ইউজারদের এ ধরনের সুবিধা পেতে ইন্টারনেট থেকে সফটওয়্যার ডাউনলোড করে নিতে হবে।

চারকোণা আকৃতির সাদা-কালো মোজাইক করা নতুন জেনারেশনের এ বারকোডে প্রচলিত বারকোডের চেয়ে বেশি তথ্য থাকবে।

যুক্তরাষ্ট্রের কিছু জায়গায় ড্রাইভারদের লাইসেন্সে ও মেইলিং লেভেলে এ ধরনের বার কোড ব্যবহার করা হচ্ছে। বেশির ভাগ ক্ষেত্রে এ প্রযুক্তির ব্যবহার হচ্ছে বাণিজ্যিকভাবে।

cell_phone_disco
Read rest of entry

Obama mania hits the catwalks of Rome

ROME, Feb 03 (bdnews24.com/Reuters Life!) - Mania over President Barack Obama has reached the catwalks of Rome, where a top haute couture designer showed off a kaftan emblazoned with his face and another dedicated a gown of "hope" to his wife Michelle.

"I was in Times Square when he was elected and it was like just such a beautiful emotion. I had the sensation of flying," Guillermo Mariotto, who designed the kaftan for Roman fashion house Gattinoni, told Reuters.

"He's definitely a fashion icon. He's brand new, he's a black president, and he's so handsome."

Mariotto sent an American model down the catwalk draped in the ankle-length, long-sleeved kaftan made of natural fiber. It featured a solemn-faced Obama in red and beige across its entire length and the word "Change" written across the bottom.

Neapolitan designer Fausto Sarli on Saturday dedicated the jewel of his collection -- a pinkish gown studded with crystals and lavish swirls -- to U.S. First Lady Michelle Obama, saying it represented a light in the desert.

"We dedicated this as a message of hope -- that she can bring hope in the world during this period of crisis," said Sarli's spokesman Carlo Alberto Terranova. "It's a homage to the audacity of hope and youth."
Read rest of entry

BNP wants continued SSF for Khaleda

Dhaka, Feb 3 (bdnews24.com) – BNP has demanded the continuation of Special Security Force protection for party chairperson Khaleda Zia saying her safety is "at risk".

"With the rise of fanatic militancy and terrorism, safety of the three-time [sic] prime minister and current opposition leader Khaleda Zia is threatened," BNP secretary general Khandaker Delwar Hossain told a press briefing on Tuesday.

"On behalf of the party I appealed in writing to the government on Jan 21for continuing her SSF protection, but to no avail."

Delwar slated the government's silence on the issue.

"The government will have to be responsible for any security breach that threatens Khaleda," he told reporters at the party's Gulshan office.

In his letter to the government, the BNP secretary general said during her last five-year term as premier, Khaleda Zia took initiatives to tame militants and terrorists.

"These evil-doers could try to retaliate on her and this is a matter of grave concern."

He also cited the "abortive grenade attack attempt" on Khaleda at Chandina in Comilla during her campaigning ahead of the Dec. 29 national elections.

The previous caretaker government deployed the 'three-tier' SSF to ensure maximum security for both Awami League chief Sheikh Hasina and Khaleda Zia from Nov 2 last year for a period of three months to cover the pre- and post-election period.

The three-month long protection ended for Khaleda on Monday.

"A few police personnel only, led by an officer, are now guarding Khaleda. It is not enough to ensure the security of a former prime minister and leader of opposition in parliament," said Delwar.

"We hope the government will make quick decisions to provide Special Security Force personnel to protect the former head of the government," he said.

The briefing was also attended among others by BNP leaders Dr. Khandaker Mosharraf Hossain, Dr RA Ghani, M Shamsul Islam, Selima Rahman, Abdullah Al-Noman and Rizvi Ahmed.
Read rest of entry

Still insulated from global recession

"IMF has predicted that the GDP of all countries will come down alarmingly due to global recession, but in spite of this global gloom, our economy is still in good condition," Muhith said on Tuesday after a meeting on finance and currency.
.
The minister said Bangladesh's economic indexes were still sound.

"GDP growth is forecast to be above 6 percent for FY 2008-09," he said.

The International Monetary Fund slashed its 2009 forecast for global growth on Tuesday to just 0.5 percent, the weakest year since World War Two, from a November estimate of 2.2 percent.

The Fund said global economy has taken a "sharp turn for the worse".

Muhith told reporters Tuesday that a presentation would be made at the next session of parliament on the overall economic situation of the country.

The finance minister also assured that the government would not interfere needlessly with exchange rates.

Talking about the Taka-Dollar rate, the minister said, "The government will not interfere in this matter and rates will be determined by the market system."

India, China, Pakistan and other countries have devalued their currencies against the dollar, in the face of the global crisis. But Muhith said such a step was not necessarily foreseen as Bangladesh has not faced any obstacles in the export sector as yet.

"But, situations can change and, for that, we are keeping a sharp eye on the global situation," said the finance minister.

The minister also said that the cabinet would soon form a special task force on steps to counter the global recession.

"In the next 15 to 20 days, a meeting will also be held with representatives of business organisations on facing the global crisis," he said.

After a meeting with BTMA (Bangladesh Textile Mills Association), on Sunday, the minister had said, "The devaluation of the Taka is now an important issue, we are trying to hold on to its value."

But, he also feared that with the ongoing global crisis, maintaining the Taka's value would not be possible for long.

The government owned Sonali Bank gives an exchange rate of Tk 69.35 per dollar and the bank buying rate is Tk 68.40.

The exchange rate of currencies was fixed under the floating exchange rate system on May 31, 2003.

Since then the government has not intervened in exchange rates.

Tuesday's meeting was presided over by the finance minister. Commerce minister Faruk Khan, the prime minister's adviser on finance and planning Moshiur Rahman, Bangladesh Bank governor Salahuddin Ahmed, finance secretary Mohammad Tareq, commerce secretary Feroz Ahmed, planning secretary Zafar Ahmed Chowdhury, NBR chairman Mohammad Abdul Majid and others were present.
Read rest of entry

Experts say most CG ordinances 'unjustified'


Dhaka, Feb 3 (bdnews24.com)—Legal experts appear to have shifted their previous position on approving 45 ordinances made by the caretaker government, telling a special committee Tuesday that most of the 122 ordinances were "not justifiable".

"Primarily we talked in favour of passing 45 ordinances at a liberal count. But now we are taking a hard look at those 45," constitutional expert barrister M Zahir told reporters after the meeting.

Law minister Shafiq Ahmed said he instructed his ministry to prepare 44 of the ordinances as bills which would be placed in parliament for passage.

"The fate of the rest of the ordinances will be decided by the House," Shafiq Ahmed told bdnews24.com at his office after Tuesday's meeting.

The experts told the meeting of the special committee in parliament that most of the ordinances were in violation of the Constitution.

They said under Article 58 (D), the caretaker government could not make any ordinance unless it was necessary for holding elections and looking after routine affairs of the government.

"If we consider promulgation of the ordinances in the light of Article 58 (D), most of them will have to go," former attorney general, Mahmudul Islam told bdnews24.com after the meeting.

The special committee will meet again on Feb. 15 to discuss the issue.

M Zahir said Article 83 of the Constitution states parliament is the authority to impose taxes. "But the interim government imposed taxes for two years."

"I proposed at the meeting that we could mention in the preamble of the bill that we were ratifying [their imposition of tax] but we are not approving it," said Zahir.

"Because, the taxes have already been levied," he said.

"It would set a legal guideline for incoming caretaker governments and for the whole nation," said the lawyer.

Zahir also mentioned Article 59 of the Constitution states functions of the Upazila should be decided by an act of parliament, but the interim government made an Upazila ordinance on beyond their jurisdiction.

"We are all of the same opinion that the Upazila elections can be validated, however, through a savings clause," said Zahir.

Presided over by the committee's chairman Rahmat Ali, the meeting was attended by law minister Shafiq Ahmed, Syeda Sajeda Chowdhury, Tofail Ahmed, Suranjit Sengupta, Sheikh Fazlul Karim Selim, MK Anwar, Rashed Khan Menon, Fazle Rabbi Mia, Mojibor Rahman, Ruhul Amin Hawlader, Abdul Matin Khasru, Nurul Islam Sujon, Fazle Noor Taposh.
Read rest of entry

মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০০৯

New budget to revamp tax structure: NBR boss

Dhaka, Feb 2 (bdnews24.com) - The National Board of Revenue will overhaul its tax and tariff structure in the new budget, with a view to boosting jobs and output, the NBR chairman said on Monday.

"Poverty reduction and a business-friendly environment will be the main philosophy of the budget for FY2009-10," Mohammad Abdul Majid told a pre-budget meeting.

"The new budget will see a balanced commodity- and sector-wise tariff structure. Tax payment and collection procedures will also be streamlined."

"Pro-business and taxpayer-friendly process will be ensured," the NBR chief said as he exchanged views with representatives from agriculture, fisheries and livestock sectors.

"The prime objective of the next budget will be to attach priority to poverty alleviation for exploring new avenues of employment generation and to encourage investment in industry, trade and commerce," he said.

"Tax incentives will be included in the structural policy."

"Procedures for imports of capital machinery and raw material will also be restructured," Majid said.

"Import of luxuries and 'unnecessary' items will be discouraged," said the NBR boss.
Read rest of entry

BNP 'frustrated' with speaker's offer

BNP 'frustrated' with speaker's offer
BNP, frustrated over the speaker's statement on Monday on resolving the seat dispute in the next session of parliament, continued their boycott. More...
Read rest of entry

Telecoms minister absent for question

Telecoms minister absent for question
Post and Telecommunications minister Rajiuddin Ahmed Raju was absent for an MP's question in parliament on Monday. According to the rules of procedure, ministers must remain present and accountable while MPs question them. Speaker Abdul Hamid termed the minister's absence "sorrowful". More...
Read rest of entry

New budget to revamp tax structure: NBR boss

The National Board of Revenue will overhaul its tax and tariff structure in the new budget, with a view to boosting jobs and output, the NBR chairman said on Monday. "Poverty reduction and a business-friendly environment will be the main philosophy of the budget for FY2009-10," Mohammad Abdul Majid told a pre-budget meeting. More...
Read rest of entry

Muhith vows to slim trade gap with India

File Photo
Finance minister AMA Muhith on Monday promised steps to trim the 'negative list' of commodities stipulated by India, to reduce the trade imbalance against Bangladesh. More...
Read rest of entry

রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০০৯

Citycell Online Self Care

User Id:
Password:

Sign Up Forgot Password
Read rest of entry