এর আগে অ্যাপল ঘোষণা দিয়েছিল, তাদের আইফোনে যে সব এপ্লিকেশন ব্যবহার করা হবে তা অ্যাপল নিজেরাই ঠিক করে দিবে। কিন্তু অ্যাপলের সামপ্রতিক সিদ্ধান্ত হচ্ছে, তারা নতুন একটা সফটওয়্যার ডেভলপমেন্ট কিট রিলিজ করবে আগামী ফেব্রুয়ারিতে, যার সাহায্যে এই প্রতিষ্ঠানে চাকরি করে না এমন অনেকেই আইপড এবং আইপড-টাচের জন্য বিভিন্নরকম এপ্লিকেশন তৈরি করতে পারবে।
রবিবার অ্যাপলের ওয়েবসাইটে এক পোষ্টের মাধ্যমে একথা জানানোর সময় জবস মন-ব্য করেন, "আমরা চাচ্ছি আইফোনকে কেন্দ্র করে একটা তৃপক্ষীয় ডেভেলপার কমিউনিটি তৈরি করতে এবং আমাদের ব্যবহারকারীদের জন্য নতুন সব এপ্লিকেশন ব্যবহার করার ব্যবস্থা করে দিতে।"
এর আগে ডেভলপাররা আইফোনের জন্য অজস্র নতুন এপ্লিকেশন তৈরি করলেও তৃতীয় পক্ষের সফটওয়্যার ডেভলপমেন্টের জন্য আইফোনকে ওপেন না করার কারণে সেগুলো প্রতিষ্ঠানের সাফারি ওয়েব ব্রাউজার ছাড়া কোথাও চালান যেত না।
জবস জানান, সফটওয়্যার কিটটি আগামী ফেব্রুয়ারির আগে পাওয়া যাবে না। কারণ, প্রতিষ্ঠানটি যেমন ডেভলপারদের ওপেন প্ল্যাটফর্ম দিতে চাচ্ছে ঠিক তেমনি একে ভাইরাস, মেলঅয়্যার এবং অনধিকার প্রবেশ থেকেও মুক্ত রাখার ব্যাপারটা নিশ্চিত করতে চাচ্ছে।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন