সোমবার, ২৪ নভেম্বর, ২০০৮

Zefyr - Desh (Nilgonj.blogspot.com).mp3

Read rest of entry

বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০০৮

নির্বাচন পেছানো হবে না: সরকার

বাংলাদেশে প্রধান একটি রাজনৈতিক জোটের বিরোধীতা সত্ত্বেও সরকার ঘোষনা করেছে নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৮ই ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে৻
উপজেলা নির্বাচনও তফসিল মতই ২৮শে ডিসেম্বর অনুষ্ঠিত হবে৻
তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান বলেছেন সরকার সাধারন নির্বাচন ১০ দিন পিছিয়ে দেয়ার প্রস্তাব দিয়েছিল৻
কিন্তু তারিখ নিয়ে প্রধান দুটি জোটের মধ্যে সমঝোতা না হওয়ায় পূর্ব পরিকল্পনা অনুযায়ী নির্বাচন হবে বলে তিনি জানান৻
ঢাকা থেকে সংবাদদাতা ওয়ালিউর রহমান মিরাজ জানাচ্ছেন, নির্বাচনের তারিখ পেছানোকে কেন্দ্র করে সংকট উত্তোরণের উপায় খুঁজতে বুধবার দিনভর সরকারের নীতিনির্ধারকদের মধ্যে দফায় দফায় বৈঠক চলে৻
এসব বৈঠকে অংশ নেন নির্বাচন কমিশনাররা, সেনাবাহিনীর প্রধান জেনারেল মঈন ইউ আহমেদ এবং তত্ত্ববধায়ক সরকারের সেইসব উপদেষ্টা যারা রাজনৈতিক দলগুলির সাথে যোগাযোগের দায়িত্ব নিয়েছিলেন৻ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দিন আহমেদ৻
এসব বৈঠকের ফলাফল ঘোষনার জন্য কয়েকবার সময় নির্ধারিত হলেও শেষ পর্যন্ত বুধবার রাতে বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান সাংবাদিকদের সামনে আসেন৻
এক সংক্ষিপ্ত সংবাদ ব্রিফিং-এ ড. রহমান রাজনৈতিক জোটগুলোর সঙ্গে সরকারের আলোচনার পটভূমি ব্যাখ্যা করেন৻
তিনি বলেন শেষ লগ্নে নির্বাচনে অংশ নেয়ার জন্য চার দলীয় জোট যে পূর্ব শর্ত দেয়, জাতির বৃহত্তর স্বার্থে তা বিবেচনা করা হয়েছিল৻
সরকারী সিদ্ধান্ত একতরফা: খোন্দকার দেলোয়ার
ওদিকে চার দলীয় জোটের চার দফা দাবীর মেয়াদ শেষ হওয়ার পরও দাবী না মানায় হাতাশা ব্যক্ত করেছেন জোটের নেতারা৻
সরকারের সঙ্গে আলোচনার প্রশ্নে জোটের নেতারা বুধবার কয়েক দফা বৈঠক করেন৻ কিন্তু তারা কোন সিদ্ধান্তে উপনীত হতে পারেননি৻
বৈঠক শেষে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এক প্রেস ব্রিফিং-এ ১৮ই ডিসেম্বররের সরকারী পরিকল্পনার তীব্র নিন্দা জানান৻
তিনি বলেন সরকার একতরফাভাবে ঘোষনা দিয়ে চার দলীয় জোটের নির্বাচনে যাওয়ার পথ রুদ্ধ করে দিল৻
সিইসির সমঝোতা প্রস্তাব
ওদিকে বুধবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার ড. এটিএম শামসুল হুদা বলেছিলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা হলে নির্বাচন ১০ দিন পিছিয়ে ২৮ ডিসেম্বর করা যেতে পারে৻
জোটগুলোর মধ্যে সমঝোতা হলে বৃহষ্পতিবার পুনরায় তফসিল ঘোষনা করা হবে বলে তিনি জানিয়েছিলেন৻ এর আগে ড. হুদা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন৻
Read rest of entry

Will the Khans save Bollywood?

Hindi film industry's fortunes are tied to three major films featuring Shah Rukh Khan, Salman Khan and Aamir Khan to be released next month.
Read rest of entry

Bhashani Mela in Tangail

Mirza Shakil, Tangail
A three-day 'Bhashani Mela' began here last Saturday to mark the 32nd death anniversary of renowned political icon Maulana Abdul Hamid Khan Bhashani.
Read rest of entry

Citycell Sa 2 Sa on Channel i tonight

Channel i will telecast the musical programme "Citycell Sa 2 Sa" tonight at 11:30 pm. Hosted by popular rock musician Ayub Bachhu, the programme features performance by a guest artiste. On the show renowned instrumentalists of the country perform, as well as take part in informal conversations. Tonight's episode will feature 'dotara' player Sheikh Jalaluddin.
Read rest of entry

Dhaka University Theatre Festival ends

The 11 daylong "3rd Dhaka University Central Theatre Festival '08" ended at the TSC auditorium, DU on November 18. Centrally organised by the University of Dhaka and under the management of the Department of Theatre and Music, DU the festival began on November 8. On the concluding day students staged Rabindranath Tagore's "Rakto Karobi."
Read rest of entry

A re-imagining of Khan Ataur Rahman classics

Khan Ataur Rahman was a multi-faceted talent and was a pioneering actor, singer, musician, lyricist, organiser and producer. On his 80th birth anniversary (November 17), Rumana Islam, daughter of Khan Ataur Rahman, launched a solo album titled "Astitwo" at Bangladesh China Friendship Conference Centre.
Read rest of entry

Addressing human rights on celluloid

As part of special progra-mmes to mark the 60th anniversary of “Universal Declaration of Human Rights (1948),” human rights organisation Ain O Salish Kendra (ASK) organised a three-day film festival at Shawkat Osman Memorial Auditorium, Central Public Library, Shahbag. The festival featured screenings of films on human rights issues.
Read rest of entry

Sanjeeb Chowdhury

Ultimate destiny of an individual is death. Yet if death comes untimely and takes away the life of a creative individual who at that time is at the peak of his/her career then we, all of his/her near and dear ones, well-wishers, friends and fans cannot but be shocked. This was the case when news broke out on November 19, 2007 of the sudden demise of Sanjeeb Chowdhury, renowned singer and journalist. At noon that day when Sanjeeb's body was brought over to TSC, Dhaka University, a shared sense of great loss engrossed those who gathered there to pay their last homage. Thousands of grief-stricken people from all spheres of the society -- consisting of noted artists, singers, journalists, politicians, well-wishers, friends and fans -- were there. At a time when his profound songs captured the interest of this generation, when he had more to give to the cultural realm, his premature death created an irreparable void.
Read rest of entry

JS elections on Dec 18

The caretaker government last night declared again that the ninth parliamentary election will be held on the original scheduled date of December 18, after its frantic two-day negotiations with BNP-led 4-party alliance on the question of poll deferment had failed.
Read rest of entry

মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০০৮

Earn Money and Free call by google

Three steps Register new account earn money by Nilgonj

Steps: 1
First time you Sing up gmail account. If you have a gmail account
Go step two. you do not sing up gmail account.

Steps: 2
You have a gmail address. Now you create a bloging or web site.
Create your own bloging site of your name. Click Create your blog now
and fill up the form by nilgonj. Now your web site is create?
If create your web site go step 3

Steps: 3
This steps is last processing of registration, So take care.
Now you need register to google adsense by Nilgon
Click (Register now) go sing up now. First you type
Website URL, select language, and many more.
Exam: www.nilgonj.blogspot.com

If you want to more information please Email:
ForSharif@gmail.com
Mobile +8801719442286
+8801912442286
+8801713113833







Read rest of entry

রবিবার, ১৬ নভেম্বর, ২০০৮

অর্থনীতি নিয়ে শীর্ষ বৈঠক

অর্থনীতি নিয়ে শীর্ষ বৈঠক

বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির বিশটি দেশের নেতারা বিশ্ব অর্থনীতির সংকট মোকাবেলায় শনিবার ওয়াশিংটনে এক শীর্ষবৈঠক করছেন৻
অর্থনীতি ভবিষ্যতে যাতে আরো ঝুঁকির মুখে না পড়ে তার জন্য দীর্ঘ মেয়াদি সংস্কার ও সম্বন্বিত একটা অর্থনৈতিক পরিকল্পনা নিয়ে তারা কথাবার্তা বলছেন৻
বিশ্ব অর্থনীতিকে চাঙ্গা করা এবং আন্তর্জাতিক অর্থব্যবস্থাকে ঢেলে সাজানোর প্রয়োজনীয়তা নিয়ে নেতারা একমত হলেও করণীয় পদক্ষেপ নিয়ে তাদের মধ্যে মতৈক্যের সম্ভাবনা কম বলেই সংবাদদাতারা বলছেন৻
এই শীর্ষ সম্মেলনে এর মধ্যেই মতানৈক্য দেখা দিয়েছে৻ ইউরোপ চাচ্ছে বাজার নিয়ন্ত্রণ করার জন্য কড়াকড়ি আরোপ করা হোক৻ যুক্তরাষ্ট্র এবং অন্য কয়েকটি দেশ তাতে একমত না – তারা সংস্কার চাচ্ছে তবে নমনীয়৻
যুক্তরাষ্ট্র মনে করে বিশ্বব্যাপী সমৃদ্ধির চাবিকাঠি হচ্ছে পুঁজিবাদ আর আর্থিক সংকট সৃষ্টি হবার মানে এই না যে খোলা বাজার পুঁজিবাদ ব্যর্থ হয়েছে৻
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের প্রধান বেন বার্নাংকি বলেছেন তার ধারণা এই শীর্ষ সম্মেলনে কোন একটা নীতিতে একমত হওয়া সম্ভব হবে না৻
তবে সম্মেলনে অংশগ্রহণকারীদের অনেকেই আশা করছেন ভবিষ্যত সংস্কারের জন্য কিছু কিছু নীতির বিষয়ে তারা একমত হতে পারবেন – যার মধ্যে থাকবে বিশ্বের অর্থনীতি নিয়ন্ত্রণের দায়িত্বে নিয়োজিত সংস্থাগুলোর সংস্কার৻
Read rest of entry

শনিবার, ১৫ নভেম্বর, ২০০৮

নির্বাচনী পর্যবেক্ষকদের তালিকা প্রকাশ

নির্বাচনী পর্যবেক্ষকদের তালিকা প্রকাশ

বাংলাদেশে আসন্ন সাধারণ নির্বাচন পর্যবেক্ষণ করতে ইচ্ছুক বেসরকারী সংস্থাগুলোর একটি প্রাথমিক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন৻
কমিশন বলেছে, তালিকায় নাম প্রকাশিত সংস্থাগুলোর ব্যাপারে কারো কোনো আপত্তি থাকলে আগামী রবিবারের মধ্যে তা লিখিতভাবে কমিশনে জানানো যাবে৻
এরপরে কমিশন শুনানির মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন
ঢাকায় বিবিসি-র সংবাদদাতা বলছেন, নির্বাচন কমিশন বিভিন্ন সংবাদপত্রে যে তালিকা প্রকাশ করেছে তাতে ১৩৮টি বেসরকারী সংস্থার নাম রয়েছে৻
তিনশোটিরও বেশি বেসরকারী সংস্থা পর্যবেক্ষণের জন্য আবেদন করলেও যথাযথ নিয়ম মেনে যারা আরেদন করেনি তাদের প্রাথমিক বাছাইয়ে বাদ দেওয়া হয়েছে বলে কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন৻
বাদ পড়া সংস্থাগুলো অবশ্য তালিকা প্রকাশের তিনদিনের মধ্যে আবেদন করতে পারবে৻
নির্বাচন কমিশন সূত্রে বলা হয়েছে পর্যবেক্ষণ নীতিমালা অনুসরণ করে ১৩৮টি সংস্থাকে প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে৻ যেসব সংস্থার বিরুদ্ধে বড় রাজনৈতিক দলগুলো আপত্তি জানিয়েছে সেসব সংস্থাও এই প্রাথমিক তালিকায় রয়েছে৻
Read rest of entry

হাইকোর্টের রায়: ট্রুথ কমিশন অবৈধ

বাংলাদেশের হাইকোর্ট আজ এক রায়ে দেশটিতে গঠিত ‘সত্য ও জবাবদিহিতা কমিশন‘ - যা ‘ট্রুথ কমিশন‘ নামেও পরিচিত - সেটিকে অবৈধ বলে ঘোষণা করেছে৻
কয়েকজন মানবাধিকার কমী এবং রাজনীতিবিদের করা এক রিট আবেদনের রায়ে আদালত এ কথা ঘোষণা করে৻
রিট আবেদনে ওই কমিশন গঠনের প্রক্রিয়া ও তার কার্যক্রমকে চ্যালেঞ্জ করা হয়৻ আবেদনকারীরা বলেছিলেন যে এই কমিশনের কার্যক্রম দেশের প্রচলিত বিচার ব্যবস্থার সাথে সাংঘর্ষিক৻
রায়ের পর সরকারের এটর্নি জেনারেল বলেছেন যে তারা এর বিরুদ্ধে আপিল করবেন৻
বাংলাদেশে দুনীতি দমন অভিযান শুরুর পর কেউ স্বতঃপ্রণোদিতভাবে দোষ স্বীকার করে অনুকম্পা চাইলে তার লঘু দন্ড পাবার সুযোগ দেবার জন্য এই কমিশন গঠন করা হয়েছিল৻
কিন্তু শুরু থেকেই এর ধারণা এবং কার্যক্রম সম্পর্কে অনেকেই প্রশ্ন তুলেছেন৻ কমিশনের চেয়ারম্যান নিজেও সংবাদমাধ্যমের কাছে স্বীকার করেন যে, এই কমিশনের কাছে উপস্থিত হয়ে অনুকম্পা নেবার ক্ষেত্রে খুব বেশি সাড়া পাওয়া যাচ্ছে না৻
Read rest of entry

ইউরোর দেশগুলো এখন মন্দার কবলে

অভিন্ন মুদ্রা ইউরো ব্যবহারকারী ১৫টি দেশকে নিয়ে গঠিত অঞ্চল, যা ইউরো-জোন নামে পরিচিত, তা এখন মন্দার শিকার ৻
ইউরো-জোনের অন্তর্গত দেশগুলো থেকে যেসব অর্থনৈতিক তথ্য পাওয়া যাচ্ছে তার ভিত্তিতে দেখা যাচ্ছে যে জার্মানির পর ইটালিও এখন মন্দাকবলিত হয়েছে৻ স্পেনের অর্থনীতিও সঙ্কুচিত হয়েছে৻ মন্দার হাত থেকে অবশ্য অল্পের জন্য রক্ষা পেয়েছে ফরাসী অর্থনীতি৻
ইউরো মুদ্রা চালু হয়েছে নয় বছরেরও বেশি সময় আগে, কিন্তু এর মধ্যে কখনোই ইউরো মুদ্রা ব্যবহারকারী পুরো অঞ্চল মন্দার শিকার হয়নি৻ শুক্রবার আনুষ্ঠানকিভাবে ইউরো মুদ্রা ব্যবহারকারী দেশগুলো মন্দার শিকার হয়েছে ৻
এই অঞ্চলের ৩২ কোটি মানুষের কাজ এবং বিনিয়োগের সুযোগ উল্লেখযোগ্যভাবে কমে গেছে ৻ জার্মানি, ইটালি এবং স্পেনসহ বেশ কয়েকটি দেশে অর্থনৈতিক সূচকগুলো নেতিবাচক হয়েছে বলে বলা হচ্ছে ৻ লন্ডনে সেন্টার ফর ইউরোপিয়ান রিফর্মের প্রধান অর্থনীতিবিদ সাইমন টিলফোর্ড বলছেন, পরিস্থিতি চাইতেও আরো অনেক খারাপ হবে ৻
তবে, ফ্রান্স নেতিবাচক অর্থনৈতিক প্রবণতা থেকে অল্পের জন্যে রক্ষা পেয়েছে ৻ সেখানে উৎপাদন বেড়েছে দশমিক এক চার শতাংশ ৻ ফ্রান্সের অর্থমন্ত্রী বলছেন, সরকারের অর্থনৈতিক নীতিই তাদের এগিয়ে রেখেছে
ফরাসি অর্থমন্ত্রী বলছেন, ভোগ্যপণ্য ক্রয় এবং কোম্পানিগুলোর বিনিয়োগই ফ্রান্সকে জার্মানি এবং ব্রিটেনের থেকে এগিয়ে রেখেছে ৻ তার মতে, মাসের পর মাস ধরে তারা যে অর্থনৈতিক নীতি অনুসরণ করে আসছিলেন তারই প্রভাব পড়ছে ৻ তবে ফরাসি অর্থমন্ত্রী মনে করিয়ে দিচ্ছেন যে, আশপাশের দেশগুলোর চেয়ে ভাল করবার বিষয়টি খুব শিগগিরই আর তেমন গুরুত্বপূর্ণ থাকবেনা যখন প্রকৃত অর্থনীতির ওপরে এর প্রভাব পড়তে শুরু করবে ৻ গাড়ি এবং জাহাজ শিল্পে এরমধ্যেই ধাক্কা লেগেছে আর বেকারত্বের হার অনেক বেড়ে যাওয়ার আশঙ্কাও করা হচ্ছে ৻
পুরো ইউরো অঞ্চল অথবা এর বেশির ভাগ অংশই যুক্তরাষ্ট্রের থেকে আলাদাভাবে এই সমস্যাটি খতিয়ে দেখে ৻ কাজেই কোন অভিন্ন সমাধান খুঁজে পাওয়া কঠিন হবে ৻ ইউরো অঞ্চলে বিশেষ করে জার্মানিতে অনেকেই মনে করেন যে, এই অর্থনেতিক সংকটের সব দোষই মার্কিন যুক্তরাষ্ট্রের ৻ আর যুক্তরাষ্ট্র মনে করে, বিশ্ব অর্থনীতিতে ভারমাম্যের অভবেই এই সংকটের সৃষ্টি হয়েছে - অর্থাৎ চীন, জার্মানি, জাপানের ব্যাপক বাণিজ্য উদ্বৃত্ত বিশ্বে সুদের হার কমিয়ে দিয়েছে এবং বেশি ঝুঁকি নেওয়ার প্রবণতা তৈরি হয়েছে৻
Read rest of entry

Live Cricket Score

www.nilgonj.blogspot.com
Read rest of entry

Weekly world news quiz

It's the end of another week... Just how much do you remember about the headlines from the past seven days?
Test your knowledge of world news events in our quiz.
When you've got your result, why not e-mail the quiz to your friends to see how they measure up?
Read rest of entry

শুক্রবার, ১৪ নভেম্বর, ২০০৮

বার্মায় বিক্ষুব্ধদের ৬৫ বছর করে জেল

বার্মায় বিক্ষুব্ধদের ৬
গণতন্ত্রের দাবিতে বার্মায় আন্দোলন

বার্মার ‌একটি আদালত সে দেশে গত বছরের সরকার-বিরোধী বিক্ষোভে যুক্ত ১৪জন গণতন্ত্র-পন্থী আন্দোলনকারীর প্রত্যেককে ৬৫ বছরের কারাদন্ড দিয়েছে৻
বার্মার সামরিক সরকার বিরোধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সে ব্যাপারে কোন সন্দেহ ছিলনা৻ কিন্তু চৌদ্দজনের বিরুদ্ধে আজ যে সাজা ঘোষণা করা হলো, তা সব ধারণাকেও ছাড়িয়ে গেছে৻
ইলেক্ট্রনিক মিডিয়ার অবৈধ ব্যবহারের চারটি অভিযোগের প্রতিটির জন্য তাঁদের পনেরো বছর করে কারাদন্ড দেওয়া হয়েছে৻ এর সঙ্গে অবৈধ সংগঠন করার অভিযোগে আরো পাঁচ বছর৻ সব মিলিয়ে মোট পয়ষট্টি বছর৻
বিবিসির বার্মা বিভাগের সম্পাদক টিন ঠা সোয়ে বলছেন, তাঁদের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ আনা হয়েছিল তা এখনও পুরোপুরি পরিষ্কার নয়, কারণ ইলেক্ট্রনিক মিডিয়া আইনের ব্যাখ্যা অনেক ব্যাপক৻
এই সাজা প্রাপ্তরা এইট্টি এইট জেনারেশন বলে খ্যাত গোষ্ঠীর নেতা৻ মিসেস শোয়ে বলছেন এই গোষ্ঠীটি বিভিন্ন সময়ে বার্মায় সরকার বিরোধী আন্দোলন সংঘটিত করতে খুবই কার্যকর ভূমিকা রেখেছেন৻
পুরো বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে রেঙ্গুনের কুখ্যাত ইনসিয়েন কারাগারে৻ তাঁদের যে দোষী সাব্যস্ত করা হবে সে ব্যাপারে শুরু থেকেই সবই নিশ্চিত ছিলেন৻ তাঁদের কৌসুলিদের এমন কঠোর নিয়ন্ত্রনের মধ্যে কাজ করতে হয়েছে যে, শেষ পর্যন্ত তাঁরা আইনজীবীদের সহায়ত নেওয়া বন্ধ করে দেন৻
মিসেস শোয়ে বলছেন করাদন্ডপ্রাপ্ত এসব সরকার বিরোধীদের মক্তি পাবার আশু কোন সম্ভাবনা নেই এবং এক্ষেত্রে আন্তর্জাতিক চাপ কার্যকর হবে এমনটাও আশা করা যাচ্ছেনা৻
৫ বছর করে জেল
Read rest of entry
নির্বাচনী মিছিল ও সভা এখনই নয়

রাজনৈতিক সভায় ভোটের প্রচার আপাতত বন্ধ (ফাইল চিত্র)
বাংলাদেশে সরকার আগামী ২৭শে নভেম্বরের আগে পর্যন্ত দেশে সব ধরনের নির্বাচনী মিছিল ও সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে৻
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ে বৈঠকে এই মর্মে সিদ্ধান্ত নেওয়া হয়৻ সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দলের সভাসমাবেশ নির্বাচনী প্রচারণায় রূপ নেওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হলো বলে জানা গেছে।
সরকার জানিয়েছে, সম্প্রতি জরুরি ক্ষমতা বিধিমালার ৩(১) ধারাটি যে শিথিল করা হয়েছে – রাজনৈতিক দলগুলি তার অপব্যাখ্যা করছে এবং সে কারণেই তাদের সভা-সমাবেশগুলি নির্বাচনী প্রচারনার আকার নিচ্ছে৻
সরকারের মতে, এটা গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের লঙ্ঘন৻ আর সে কারণেই তাঁরা ২৭শে নভেম্বর পর্যন্ত সব নির্বাচনী সভা-সমাবেশ নিষিদ্ধ করছেন বলে জানিয়েছেন৻ ওই দিনই জাতীয় নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারেরও শেষ দিন৻
পুলিশ কর্তৃপক্ষও আজ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতি সংবাদমাধ্যমে আহ্বান জানিয়ে বলেছে, জরুরি আইন যাতে লঙ্ঘিত না-হয় সে জন্য তাদের সতর্ক হতে হবে৻
এর আগে গত ৬ নভেম্বর আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার দেশে ফেরার সময় ও ঠিক তার পরের দিন চট্টগ্রামের লালদীঘি ময়দানে বিএনপি নেত্রী খালেদা জিয়ার জনসভায় নির্বাচনী প্রচার চালানো হয়েছে – এই অভিযোগে নির্বাচন কমিশন দুই দলকেই সতর্ক করে দিয়েছিল৻ নিয়ম অনুযায়ী নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে থেকে ভোটের প্রচার চালানো বৈধ৻
Read rest of entry

হাইকোর্টের রায়: ট্রুথ কমিশন অবৈধ

হাইকোর্টের রায়: ট্রুথ কমিশন অবৈধ

বাংলাদেশের হাইকোর্ট আজ এক রায়ে দেশটিতে গঠিত ‘সত্য ও জবাবদিহিতা কমিশন‘ - যা ‘ট্রুথ কমিশন‘ নামেও পরিচিত - সেটিকে অবৈধ বলে ঘোষণা করেছে৻
কয়েকজন মানবাধিকার কমী এবং রাজনীতিবিদের করা এক রিট আবেদনের রায়ে আদালত এ কথা ঘোষণা করে৻
রিট আবেদনে ওই কমিশন গঠনের প্রক্রিয়া ও তার কার্যক্রমকে চ্যালেঞ্জ করা হয়৻ আবেদনকারীরা বলেছিলেন যে এই কমিশনের কার্যক্রম দেশের প্রচলিত বিচার ব্যবস্থার সাথে সাংঘর্ষিক৻
রায়ের পর সরকারের এটর্নি জেনারেল বলেছেন যে তারা এর বিরুদ্ধে আপিল করবেন৻
বাংলাদেশে দুনীতি দমন অভিযান শুরুর পর কেউ স্বতঃপ্রণোদিতভাবে দোষ স্বীকার করে অনুকম্পা চাইলে তার লঘু দন্ড পাবার সুযোগ দেবার জন্য এই কমিশন গঠন করা হয়েছিল৻
কিন্তু শুরু থেকেই এর ধারণা এবং কার্যক্রম সম্পর্কে অনেকেই প্রশ্ন তুলেছেন৻ কমিশনের চেয়ারম্যান নিজেও সংবাদমাধ্যমের কাছে স্বীকার করেন যে, এই কমিশনের কাছে উপস্থিত হয়ে অনুকম্পা নেবার ক্ষেত্রে খুব বেশি সাড়া পাওয়া যাচ্ছে না৻
Read rest of entry

চারদলের তিন নেতার জামিন

চারদলের তিন নেতার জামিন

মতিউর রহমান নিজামী
বাংলাদেশের হাইকোর্ট বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় গ্রেপ্তারকৃত জামাতে ইসলামীর দুজন শীর্ষস্থানীয় নেতা মতিউর রহমান নিজামী ও আলি আহসান মুহাম্মদ মুজাহিদ এবং বিএনপি নেতা সাইফুর রহমানকে দু মাসের জন্য জামিন দিয়েছেন।
পাশাপাশি এই মামলার সব কার্যক্রম এই দু মাস স্থগিত রাখারও নির্দেশ দিয়েছেন। গত ১০ই নভেম্বর এই তিন নেতাকে আদালতে আত্মসমর্পণের জামিন নামঞ্জুর হবার পর কারাগারে পাঠিয়ে দেয়া হয়৻
কারা কর্তৃপক্ষ অবশ্য বলেছে যে প্রয়োজনীয় কাগজপত্র হাতে না আসায় আজ তাদের মুক্তির সম্ভাবনা ক্ষীণ৻
বাংলাদেশের সরকার আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শান্তি শৃংখলা বজায় রাখতে সারাদেশে সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে। আজ নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার ও অপর দুজন কমিশনারের সাথে স্বরাষ্ট্র সচিব এবং আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের এক বৈঠকের পর এ তথ্য দেওয়া হয়।
সুর্নিদিষ্ট তারিখ সম্পর্কে জানানো না হলেও, নির্বাচনের অন্তত: চারদিন আগে থেকে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হওয়া পর্যন্ত সেনা মোতায়েন রাখা হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
Read rest of entry