শুক্রবার, ১৪ নভেম্বর, ২০০৮

বার্মায় বিক্ষুব্ধদের ৬৫ বছর করে জেল

বার্মায় বিক্ষুব্ধদের ৬
গণতন্ত্রের দাবিতে বার্মায় আন্দোলন

বার্মার ‌একটি আদালত সে দেশে গত বছরের সরকার-বিরোধী বিক্ষোভে যুক্ত ১৪জন গণতন্ত্র-পন্থী আন্দোলনকারীর প্রত্যেককে ৬৫ বছরের কারাদন্ড দিয়েছে৻
বার্মার সামরিক সরকার বিরোধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সে ব্যাপারে কোন সন্দেহ ছিলনা৻ কিন্তু চৌদ্দজনের বিরুদ্ধে আজ যে সাজা ঘোষণা করা হলো, তা সব ধারণাকেও ছাড়িয়ে গেছে৻
ইলেক্ট্রনিক মিডিয়ার অবৈধ ব্যবহারের চারটি অভিযোগের প্রতিটির জন্য তাঁদের পনেরো বছর করে কারাদন্ড দেওয়া হয়েছে৻ এর সঙ্গে অবৈধ সংগঠন করার অভিযোগে আরো পাঁচ বছর৻ সব মিলিয়ে মোট পয়ষট্টি বছর৻
বিবিসির বার্মা বিভাগের সম্পাদক টিন ঠা সোয়ে বলছেন, তাঁদের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ আনা হয়েছিল তা এখনও পুরোপুরি পরিষ্কার নয়, কারণ ইলেক্ট্রনিক মিডিয়া আইনের ব্যাখ্যা অনেক ব্যাপক৻
এই সাজা প্রাপ্তরা এইট্টি এইট জেনারেশন বলে খ্যাত গোষ্ঠীর নেতা৻ মিসেস শোয়ে বলছেন এই গোষ্ঠীটি বিভিন্ন সময়ে বার্মায় সরকার বিরোধী আন্দোলন সংঘটিত করতে খুবই কার্যকর ভূমিকা রেখেছেন৻
পুরো বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে রেঙ্গুনের কুখ্যাত ইনসিয়েন কারাগারে৻ তাঁদের যে দোষী সাব্যস্ত করা হবে সে ব্যাপারে শুরু থেকেই সবই নিশ্চিত ছিলেন৻ তাঁদের কৌসুলিদের এমন কঠোর নিয়ন্ত্রনের মধ্যে কাজ করতে হয়েছে যে, শেষ পর্যন্ত তাঁরা আইনজীবীদের সহায়ত নেওয়া বন্ধ করে দেন৻
মিসেস শোয়ে বলছেন করাদন্ডপ্রাপ্ত এসব সরকার বিরোধীদের মক্তি পাবার আশু কোন সম্ভাবনা নেই এবং এক্ষেত্রে আন্তর্জাতিক চাপ কার্যকর হবে এমনটাও আশা করা যাচ্ছেনা৻
৫ বছর করে জেল