বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০০৯

২০০৮ এর চমকপ্রদ সব হ্যান্ডসেট


২০০৮ সালটি ছিল টাচস্ক্রিন সেটের সাল। ২০০৭ সালে আইফোনের মোড়ক উন্মোচন হওয়ার পর থেকেই সব শ্রেণীর ক্রেতারা টাচস্ক্রিন যাদুর ঘোরে আছেন।

এলিটদের ব্ল্যাকবেরি থেকে শুরু করে সস্তায় এইচটিসি পর্যন্ত সব ধরনের হ্যান্ডসেট নির্মাতারা টাচস্ক্রিনের এই নতুন প্রযুক্তি চালু করেছে। সদ্য বাজারে আসা গুগলের সেট দুটিও টাচস্ক্রিনে করা হয়েছে।


বিশ্বের সর্ববৃহৎ মোবাইল সেট নির্মাতা প্রতিষ্ঠান নকিয়া অনেক দেরিতে হলেও এই নতুন প্রযুক্তিকে স্বাগত জানিয়েছে। গত অক্টোবরে নকিয়া ৫৮০০ এক্সপ্রেস মিউজিক বাজারে ছাড়ার মাধ্যমে নতুন এই প্রযুক্তির সাথে যাত্রা শুরু করে। অতিসমপ্রতি তারা এনসিরিজের সেটগুলোতে টাচস্ক্রিন যোগ করার ঘোষণা দিয়েছে।

এ বছর যারা টাচস্ক্রিন প্রযুক্তি বাজারে ছেড়েছে, তাদের সবাইকে আইফোনের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছে। অনেকেই উৎরে গেছে আবার অনেকেই ঝরে গেছে। এ বছর এযাবৎ বাজারে যে সকল চমকপ্রদ টাচস্ক্রিন সেট এসেছে তা এখানে তুলে ধরা হল।

অ্যাপেল এর থ্রিজি আইফোন

অ্যাপেলের আইফোন’র দ্বিতীয় প্রজন্মের সেট বাজারে আসে ২০০৮ এর জুলাইতে। থ্রিজি আইফোন নামে অধিক পরিচিত এই সেটের রয়েছে ইউনিক ডিজাইন, টাচস্ক্রিন প্রযুক্তি এবং অন্যান্য ফিচার। তবে অধিক মেগাপিক্সেল ক্যামেরা, ফ্লাশ, মেসেজ ফরওয়ার্ডিং এবং এমএমএস এর মত কমন ফিচার এতে ছিল না।

ডিজাইনের ক্ষেত্রে প্রথমে কালো রং এর বডি থাকলেও পরে সিলভার রং এর একটি এডিশন বের করা হয়। মোবাইলে থ্রিজি প্রযুক্তির ব্যবহারের ফলে ইন্টারনেট ব্যবহারে পৃথিবীর অন্য সব মোবাইলের চেয়ে এর গতি বেশি। এর নতুন ভার্সনের কল্যানে ফোনে কথা বলার সময়েও ওয়েব সার্ফিং, ই-মেইল ডাউনলোড, দিক নির্দেশনা পাওয়া এবং ভিডিও দেখা সম্ভব।

স্যামসাং অমনিয়া আই৯০০

কোরিয়ান জায়ান্ট স্যামসাং আইফোনকে টেক্কা দিতে ভারতের বাজারে আইফোন ছাড়ার কয়েক দিনের মধ্যে স্যামসাং অমনিয়া আই৯০০ বাজারে ছাড়ে। আইফোনের মত দেখতে স্যামসাং এর এই সেটটিতে রয়েছে টাচস্ক্রিন প্রযুক্তি, ৫ মেগা পিক্সেল ক্যমেরা, ৭.২এমবিপিএস এইচএসডিপিএ কানেক্টিভিটি, বিল্টইন জিপিএস এবং ওয়াই-ফাই।

এই ফোনের ৩.২ ইঞ্চি ডিসপ্লেতে রয়েছে ২৪০ বাই ৪০০ পিক্সেল রেজুলেশন। আইফোনের ন্যায় অমনিয়ারও লক্ষ্য ইন্টারনেট ব্রাউজিং সহজ করা, ভিডিও দেখার জন্য এতে রয়েছে চওড়া পর্দা।

অমনিয়ার এ স্মার্ট ফোনটি মাইক্রোসফট উইন্ডোজের মোবাইল সফটওয়ারে চলে, এবং ৮জিবি এবং ১৬জিবি এই দুটি মডেলে পাওয়া যাচ্ছে।


এইচটিসি টাচ ডায়মন্ড

তাইওয়ান ভিত্তিক এইচটিসি হচ্ছে প্রথম কোম্পানি যারা ভারতে টাচস্ক্রিন ফোন চালু করেছিল। এইচটিসির টাচ ডায়ম সেটটি ভারতের বাজারে আসে ২০০৮ এর মে মাসে, এর আগে এইচটিসির তিনটি টাচস্ক্রিন বাজারে এসেছে।

এই ফোনটি দিচ্ছে নতুন থ্রিডি টাচ ইন্টারফেস যেখানে থাকছে এনিমেটেড মেসেজিং, ইমেইল, ছবি, মিউজিক, আবহাওয়া এবং অন্যান্য ফিচারে এনিমেটেড অ্যাকসেস। মোবইলটির ইন্টারনেট গতি প্রতি সেকেন্ডে সাত দশমিক তিন মেগাবাইট। অপটিক্যাল অটো ফোকাস লেন্সসহ রয়েছে তিন দশমিক দুই মেগাপিক্সেল ক্যামেরা।

সনি এক্সপেরিয়া এক্স ওয়ান

২০০৮ সালে টাচস্ক্রিনের ক্ষেত্রে বিশেষ সাফল্য দেখিয়েছে সনি এরিকসন। তিন ইঞ্চি স্ক্রিন সহ কালো অথবা সিলভার রঙ্গের মেটাল বডির এক্সপেরিয়া এক্স ওয়ান সেটটি ফ্যাশনেবলদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছে। এর এগারোটি বাটনের মধ্যে রয়েছে একটি কেন্দ্রিয় বাটন, যা কিনা অপটিকেল জয়স্টিক হিসেবে কাজ করে।

এতে ব্যবহার করা হয়েছে উইন্ডোজ ৬.১ মোবাইল অপারেটিং সিস্টেম। স্ক্রিনটির মূল বৈশিষ্ট্য হচ্ছে ব্যবহারকারী এতে একই সাথে নয়টি ভিন্ন এপ্লিকেশন বা মিডিয়া চালাতে পারবে।

৩.২ মেগাপিক্সেল ক্যামেরা সহ এতে রয়েছে ভিডিও কলিং অপশন। রয়েছে ৩.৫ জি’র উচ্চগতির ইন্টারনেট অ্যাকসেস সুবিধা।

আসুস পি৩২০

তাইওয়ান ভিত্তিক আসুস এবছর ভারতীয় বাজারে এনেছে টাচস্ক্রিন মোবাইল আসুস পি৩২০। পিঙ্ক আর মুক্তা রঙের আসুস পি৩২০ সেটটিতে রয়েছে একটি নেভিগেশন কি। ইন্টারনেট অ্যাকসেসের জন্য রয়েছে ওয়াইফাই সিস্টেম, ব্লুটুথ এবং ইউএসবি সংযোগ। রয়েছে ২.৬ ইঞ্চি টিএফটি টাচস্ক্রিন, ২৪০ বাই ৩২০ পিক্সেল রেজুলেশন, ২০০ মেগাহার্জ প্রসেসর, ৬৪ মেগাবাইট ডিডিআর র‌্যামসহ ১২৮ মেগাবাইট ফ্লাশ র‌্যাম আর দুই মেগাপিক্সেল ক্যামেরা। ভারতীয় বাজারে এর মূল্য ১২৯০০ রুপি।

স্যামসাং টাচ উইজ এফ ৪৮০

অমনিয়ার পর স্যামসাং ইন্ডিয়ার বাজারে ছেড়েছে আরেকটি টাচস্ক্রিন সেট। টাচ উইজ এফ ৪৮০ সেটটিতে রয়েছে ২.৮ ইঞ্চি টিএফটি এলসিডি মনিটর, এফ এম, মাল্টিফাংশনাল ভিডিও প্লেব্যাক, রেকর্ডিং এবং সেইসাথে ভিডিও এডিটিং সুবিধা।

এর ৫ মেগাপিক্সেলের ক্যামেরাটিতে রয়েছে অটো ফোকাস এলইডি ফ্ল্যাশ ক্যামেরা। সেই সাথে রয়েছে ২৪০ মেগাবাইট ইন্টারনাল মেমরি যা ৮ গিগাবাইট পর্যন- এক্সপান্ড করা যাবে। আধুনিক প্রযুক্তির সব সুবিধা আর মেটালিক বডির এই ফ্যাশনেবল সেটটির বাজার মূল্য ২০৯৯০ রূপি।

এল জি ১০০০

এল জি ১০০০ নামের সেটটির মধ্য দিয়ে ভারতীয় বাজারে এলজি’র টাচ স্ক্রিন মোবাইলের যাত্রা শুরু হয়। ২.৮ ইঞ্চি এলসিডি টাচ স্ক্রিনের সেটটিতে একই সাথে ব্যবহার করা যাবে একটি পূর্ণাঙ্গ কোয়েট্রি কি-বোর্ড।

এর ফিচারগুলোর মধ্যে রয়েছে একটি মিডিয়া প্লেয়ার, ভিডিও রেকর্ডারসহ দুই মেগাপিক্সেলের ক্যামেরা, আট গিগা পর্যন- এক্সপেন্ডেবল মেমরি এবং ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য অফিস মেইল এপ্লিকেশন। রয়েছে ডুয়েল স্পিকার আর ভয়েস রেকর্ডার। এর ব্যাটারিটি একটানা চারশো আশি ঘন্টা সার্ভিস দিতে পারবে। মূল্য ২২০০০ থেকে ২৫০০০ রূপি।

এইচ টি সি পি৩০০০

২.৮ ইঞ্চি টিএফটি টাচ স্ক্রিন, মাত্র একশ ত্রিশ গ্রাম ওজন আর ১৮ মিমি স্লিম বডির নজরকাড়া সেট এইচটিসি পি৩০০০। এতে রয়েছে উচ্চ গতির রিলায়েন্স সিডিএমএ ওয়ান এক্স টেকনোলজি। যার মাধ্যমে ১৪৪ কিলোবাইট পার সেকেন্ড পর্যন- ইন্টারনেট অ্যাকসেস গতি মিলবে। রয়েছে দুই মেগাপিক্সেল ক্যামেরা।

সেটটিতে রয়েছে চৌষট্টি মেগাবাইট র‌্যাম, ১২৮ মেগাবাইট রম। অপারেটিং সিস্টেম উইন্ডোজ মোবাইল সিক্স এর এই সেটটিতে রয়েছে ওয়ার্ল্ড মোবাইল, এক্সেল মোবাইল, পাওয়ার পয়েন্ট মোবাইল, আউটলুক মোবাইল এবং পিডিএফ ভিউয়ার সিস্টেমসহ আরো অনেক বিজনেস এপ্লিকেশন।