বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০০৯

দেশের প্রাযুক্তিক অবকাঠামো তৈরিতে গ্রামীন ফোন


গ্রামীন ফোনের ব্যবসায় বৃদ্ধির জন্য এবং বিভিন্ন বিভাগের উন্নয়নের জন্য প্রতিষ্ঠানটি সারা দেশব্যাপী তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অবকাঠামো তৈরিতে কাজ করে যাচ্ছে যা সাধারণ জনগণের তথ্যের চাহিদা পুরণ করছে। বাংলাদেশে সফটঅয়্যার ব্যবসায়ীদের সংগঠন বেসিস প্রেরিত এক তথ্য বিবরণীতে একথা বলা হয়েছে।

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সুফল ভোগ করছে এবং একে আমাদের আর্থ-সামাজিক উন্নয়নের প্রধান চালিকা শক্তি হিসাবে প্রতিষ্ঠিত করতে সচেষ্ট রয়েছে। আর এই প্রয়াসের অনেকটাই গ্রামীন ফোনের অবদান।

গ্রামীনফোন বাংলাদেশের উন্নয়ন অংশীদার হিসাবে ইতিমধ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছে। প্রতিষ্ঠানটি গত দশক থেকে স্থানীয় পদ্ধতিগত শিক্ষার্থীদের নিয়োগ দিচ্ছে এবং যা তাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে নতুন চিন্তা ও সৃষ্টির পথে নেতৃত্ব দেওয়ার সুযোগ তৈরি করছে।

যেহেতু গুরুত্বপূর্ণ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়ন হচ্ছে, যা জনগণকে ক্ষমতায়নের মাধ্যমে যোগাযোগের আওতায় নিয়ে আসবে। এই পরিকাঠাম ব্যবহারের মাধ্যমে মানব সম্পদ উন্নয়ন, পরিচালন প্রক্রিয়া, ই-কমার্স ব্যাংকিং, ব্যক্তি সেবা খাত ইত্যাদির উন্নয়নের মাধ্যমে একটি স্থায়ী ও টেকসই উন্নয়নের পথে নিয়ে যাবে।

এটা অস্বীকার কারার উপায় নেই যে একটি দক্ষ তথ্য ও যোগাযোগ পরিকাঠাম শুধু মাত্র স্থানীয় ও আন্তর্জাতিক তথ্য কেন্দ্রে প্রবেশাধিকার নিশ্চিত করবেনা তাছাড়া সব খাতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার সচ্ছ, দক্ষ ও জবাবদিহিতাকে উৎসাহিত করবে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতকে এগিয়ে নেওয়া ও সফঅয়্যার শিল্পের রপ্তানি বাড়ান ও অগ্রগতির জন্য প্রধান কাজ হচ্ছে প্রয়োজনীয় পরিকাঠাম তৈরি করা এবং আইনী কাঠামোর উন্নয়ন যেমন: আইনী ও নিয়ন্ত্রণ মূলক কাঠামর উন্নয়ন, তথ্য নিরাপত্তা ও সুরক্ষা, ডিজিটাল সিগনেচার, ই-কমার্স তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিক্ষা ইত্যাদি।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিপ্লবের একটি গুরুত্ব পূর্ণ দিক হচ্ছে একটি জাতীয় তথ্য কেন্দ্র যেটার সবার প্রবেশাধিকার থাকবে। এ লক্ষে গ্রামীন ফোনের বাংলাদেশের অন্যতম বৃহৎ তথ্য কেন্দ্র আছে যা বৃহদাকার তথ্য সংরক্ষণ কেন্দ্রের প্রতিষ্ঠার মাধ্যমে সম্ভব হয়েছে।

ইতিমধ্যে প্রতিষ্ঠানটি আছে সর্ববৃহৎ এবং সংবেদনশীল আরআইএসসি-নিয়ন্ত্রতি ৬৪-বিট এর সার্ভার এবং নিয়মিত ব্যবসা পরিচালনার জন্য বিপর্যয় পুরুদ্ধার সাইট স্থাপন করেছে।

বাংলাদেশের সর্ববৃহত ইন্টারনেট সেবা প্রদানকারী সংস্থা হিসাবে, প্রতিষ্ঠানটি ৪.৫ মিলিয়ন ব্যবহারকারীকে ইন্টারনেট সুবিধা দিয়ে যাচ্ছে। প্রতিষ্ঠানটির ইডিজিই নেটওয়ার্ক বাংলাদেশের শতকরা ১০০ ভাগ মানুষকে ইন্টারনেটের আওতায় নিয়ে এসেছে।

গ্রামীন ফোন বিভিন্ন তথ্য ও যোগাযোগ প্রতিষ্ঠানের সাথে অংশীদার হিসাবে কাজ করে এবং সচেতনতা ও সৃষ্টিশীলতা বৃদ্ধির জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতকে উৎসাহিত করে। ইতিমধ্যে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির জন্য বাংলাদেশে বিভিন্ন পেশাগত সেমিনার, উৎসব এবং মুহূর্তগুলোকে কার্যকারি সাহায্য করেছে।

‘বেসিস সফট এক্সপো’ হচ্ছে এরকম একটি উদ্যোগের ফসল যার মাধ্যমে বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরিবেশের উন্নয়ন সাধন হবে।