স্যামসাং ইন্সটিঙ্ক
আরেকটি চ্যালেঞ্জ নিয়ে বাজারে আসেছে স্যামসাং এর টাচস্ক্রিন স্যামসাং ইন্সটিঙ্কট। এই সেটটিতে থাকছে ৩.১ ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে, ৩২০ বাই ২৪০ রেজল্যুশন, ২ মেগাপিক্সেল ক্যামেরা, ভিডিও রেকর্ডিং, পিকচার মেসেজিং সহ আরো সুবিধা। থাকছে ২ গিগা মেমরি স্টোরেজ, মাইক্রো এসডি মেমরি স্লট, জিপিএস ও এফএম সুবিধা। প্রতিবার পূর্ণ চার্জে কথা বলা যাবে ৫.৮ ঘন্টা। সেটটিতে ব্যবহার করা হয়েছে জাভা সফটওয়্যার। দাম পড়বে ১৯৯ ডলার।
নকিয়া ৫৮০০ এক্সপ্রেস মিউজিক
৫৮০০ এক্সপ্রেস মিউজিক সেটটি বজারে ছাড়ার মধ্য নিয়ে সেলফোনের শীর্ষ নির্মাতা প্রতিষ্ঠান নকিয়া দেরীতে হলেও টাচ স্ক্রিনের প্রতিযোগিতায় নেমেছে। এতে থাকবে ষাটটি ভিন্ন ভাষা, ৮১ মেগাবাইট ইন্টার্নাল মেমরি, ৮ গিগাবইট মাইক্রো এস ডি মেমরি কার্ড। থাকবে ছয় হাজার গান সংরক্ষণের ব্যবস'া। ২০০৯ সালের মধ্যে ভারতে বাজরে আসবে এই সেটটি। দাম পড়বে প্রায় ২১৮৩৯ রূপি।
নকিয়া এন৯৭
এন সিরিজের সেট এন৯৭ এর সাথে টাচ স্ক্রিন এবং আরো সর্বসামপ্রতিক প্রযুক্তি নিয়ে নকিয়া ২০০৯ সালের মধ্যে বাজারে আনছে তাদের দ্বিতীয় আইফোন সেট। নকিয়া একে অভিহিত করেছে আধুনিক পার্সোনাল কম্পিউটার হিসেবে। প্রায় একই সফটওয়্যার সমৃদ্ধ হওয়ায় নকিয়ার এই সেটটি প্রতিযোগিতা করবে সনি এরিকসনের এক্স ওয়ান এবং এইচটিসি এর টাচ প্রো সেট দুটির সাথে। ২০০৯ এর মাঝামাঝিতে বাজারে আসবে এই সেট। এর মূল্য হবে ৬৯৯ ডলার।
গুগুল জি ওয়ান
ইন্টারনেট সার্চ জায়ান্ট গুগল ২০০৮ এর অক্টোবরে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে এনেছে টাচস্ক্রিন সেট জি ওয়ান। এর এইচটিসি ডিভাইস প্রযুক্তিতে রয়েছে টাচস্ক্রিন ও কি-বোর্ড। ২০০৯ এর মধ্যে সেটটি ভারতের বাজারে আসবে বলে আশা করা হচ্ছে।
সেটটিতে রয়েছে ৩২০ বাই ৪৮০ পিক্সেলের ৩.২ ইঞ্চি টাচ স্ক্রিন। আছে উচ্চ গতির ইন্টারনেট ব্রাউজিং সুবিধাসহ আরো অনেক সমৃদ্ধ ইন্টারনেট প্রযুক্তি। মূল্য ১৭৯ ডলার।
ব্ল্যাক বেরি স্টর্ম
ব্ল্যাক বেরি স্টর্ম নামে টাচ স্ক্রিন সেটটির মধ্য দিয়ে বাজারে আসছে স্মার্ট সেট নির্মাণে খ্যাত প্রতিষ্ঠান আরআইএম। ৪.৪৩ বাই ২.৫ বাই .৫৫ আকৃতির এই সেটটি। ৩.৩৫ ইঞ্চি টাচস্ক্রিনটিতে রয়েছে কি-বোর্ড ব্যবহারের সুবিধা। এর ডিসপ্লেতে রয়েছে ৪৮০ বাই ৩২০ পিক্সেল রেজুলেশন ৬৫০০০ কালার।
সেটটির অনন্য বৈশিষ্ট্য হচ্ছে - এর টাচ স্ক্রিন শুধু টাচযোগ্যই নয় ক্লিকযোগ্যও বটে। ব্ল্যাকবেরি এন্টারপ্রাইজ, মাইক্রোসফট এক্সচেইঞ্জ, পিওপিথ্রি, লোটাস নোটস সহ এতে ব্যবহার করা যাবে একাধিক ইমেইল একাউন্ট।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন