বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০০৯

Nokia 5800, আসছে নকিয়ার ৫৮০০


NOKIA 5800 INNER.jpgজানুয়ারিতে বাংলাদেশের বাজারে আসছে নতুন মডেলের নকিয়া ৫৮০০ এক্সপ্রেস মিউজিক ফোন। রোববার এই ঘোষনা দেয় নকিয়া।

সামপ্রতিক সময়ে বাজারে আসা নকিয়া এক্সপ্রেস মিউজিক ফোন গুলোর মধ্যে নকিয়া ৫৮০০ এক্সপ্রেস মিউজিক সবচেয়ে আধুনিক ফোন যে সেটে আছে টার্চ স্ক্রিন ।

বাজারে আসার আগেই নকিয়া এই সেটের একটি প্রমোশন অফার চালু করছে যার মাধ্যমে আগ্রহী গ্রাহকরা অগ্রীম পছন্দের নকিয়া ৫৮০০ এক্সপ্রেস মিউজিক ফোন সংগ্রহ করতে পারবে। আগ্রহীরা (িি.িহড়শরধ.পড়স.নফ <যঃঃঢ়://িি.িহড়শরধ.পড়স.নফ>) ওয়েবসাইটে বুকিং শুরু করতে পারবেন যা চলবে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত।

বুকিং দেওয়া প্রথম ১০০ জন নকিয়া ৫৮০০ এক্সপ্রেস মিউজিক ফোন ক্রেতা বিনামুল্যে পাবেন একটি ব্লু-টুথ হেডসেট। এছাড়া ১৫ জানুয়ারির মধ্যে বুকিং সম্পন্নকারী ক্রেতাদের জন্য রয়েছে বস হোম থিয়েটার জেতার সুযোগ। ৫ জন ভাগ্যবান ক্রেতা পাবেন একটি করে বস হোম থিয়েটার।

নকিয়া ৫৮০০ এক্সপ্রেস মিউজিক ফোন দিচ্ছে ভার্চুয়াল আলফানিউমেরিক কি-পেডও ভার্চুয়াল কম্পিউটার স্টাইল কি-বোর্ডসহ বিভিন্ন সর্বাধুনিক ইনপুট ডিভাইস।

নকিয়া ৫৮০০ এক্সপ্রেস মিউজিক ফোনের ড্রপ ডাউন মেন্যুর ‘মিডিয়াবার’ থেকে এক টার্চেই খুব দ্রুত এবং সহজে গান, ভিডিও এবং ফটো অফশনে যাওয়া যায়। মিডিয়া বার এর মাধ্যমে সরাসরি ওয়েব এবং অনলাইন সুবিধা পাওয়া যাবে।

এই ফোনে রয়েছে ফ্লাশ কনটেন্ট যার মাধ্যমে যে কেউ খুব সহজে ওয়েবে ঢুকতে পারবেন। এছাড়াও এই ফোনে আছে সব ধরনের গ্রাফিক্স ইকুয়ালাইজার, ৮ জিবি মেমরিকার্ড ও ৬০০০ ট্র্যাকসহ সব ধরনের মিউজিক ফরমেট।