গুগলের আলোচিত প্রথম মুঠোফোন এ১ যা গুগলফোন নামে পরিচিত। গুগলের অংশিদার কোম্পানি এমাজন ডটকম আইএনসি জানায় গুগল'র এনড্রয়েড অপারেটিং সিস্টেমের এ ফোনের ব্র্যান্ড নেইম টি-মোবাইল এ১ এবং তা বিক্রয়ের দ্বায়িত্বে থাকছে টি-মোবাইল ইউএসএ। টি-মোবাইল আশা করছে এ বছরের শেষ নাগাদ তারা কমপক্ষে ২,০০,০০০ হ্যন্ডসেট বিক্রি করতে পারবে। খবর চায়না ভিউয়ের।
এ১ স্মার্ট ফোনের সাথে জনপ্রিয় আইফোনের অনেক গুলো ফিচারের মিল রয়েছে। এতে রয়েছে টাচ স্কিন এবং ফোল্ড আউট কিবোর্ড।
গুগল গত বছর অ্যয়ারল্যেস ডিভাইসের জন্য এন্ড্রয়েড নামক ওপেন সোর্স অপারেটিং সিস্টেমের ঘোষনা দিয়েছিল। এ সিস্টেম নিত্য নতুন অ্যপ্লিকেশনের উন্নয়নে ভূমিকা রাখবে। গুগল ফোন হচ্ছে এ সব সুবিধা সম্পন্ন প্রথম মোবাইল ফোন।
গুগলের মোবাইল প্লাটফর্মের সিনিয়র ডিরেক্টর এক বিবৃতিতে জানান, ‘এন্ড্রয়েডের সাহায্যে আমরা কেবল লাখ লাখ মানুষের জন্য মোবাইল ওয়েবের ব্যাবস্থা করেছি তাই নয় ডেভলপার কমিউনিটিকেও একত্রিত করেছি’।
টি-মোবাইল আশা প্রকাশ করছে, দুই বছরের চুক্তিতে একটি এ১ হ্যান্ডসেটের জন্য তারা ১৭৯ ইউএস ডলার দাম নির্ধারন করতে পারবে। যা কিনা আইফোনের চেয়ে ২০ ডলার কম। নতুন গ্রাহকের দৃষ্টি আকর্ষন এবং জনপ্রিয় অ্যাপল পন্যের সাথে প্রতিযোগিতার জন্য এই দাম নির্ধারন করা হয়েছে।
জার্মান ডিউটেচ টেলিকম'র মালিকানাধীন টি-মোবাইল জানায় এ বছরেরই তারা জি ফোন বৃটেনের বাজারে ছাড়বে এবং আগামী বছরের শুরুতেই ইউরোপের অন্যান্য বাজারে তা পাওয়া যাবে।
বাজার বিশ্লেষকদের ধারনা আগামী এক বছরের মধ্যে বিশ্বব্যাপি কমপক্ষে ৯ মিলিয়ন এ১ ফোন বিক্রি হবে।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন