মাইক্রোসফট আনলিমিটেড পটেনশিয়াল কর্মসূচির সহায়তায় বৃহত্তর খুলনা অঞ্চলের চারটি পল্লী তথ্যকেন্দ্রের পরিচালনা প্রতিষ্ঠানের সহায়তায় সোমবার খুলনায় অনুষ্ঠিত হয়ে গেলো 'টেলিসেন্টার : সম্ভাবনার সেতুবন্ধন' শীর্ষক দিনব্যাপী এক আঞ্চলিক কর্মশালা। স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ধরিত্রী সমাজ কল্যান সংঘের সভাপতি বিভাষ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপসি'ত ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মো. ইউনুসুর রহমান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিসেন্টার নেটওয়ার্কের (বিটিএন) মহাসচিব ও ডিনেটের নির্বাহী পরিচালক ড. অনন্য রায়হান, বিটিএনের চিফ অপারেটিং অফিসার মাহমুদ হাসান ও জাতিসংঘ উন্নয়ন তহবিলের (ইউএনডিপি), বাংলাদেশের সিইসি প্রকল্পের সমন্বয়ক নাঈমুজ্জামান মুক্তা।
কর্মশালায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ডি.নেটের উপ-পরিচালক মো. ফরহাদ উদ্দীন।
প্রধান অতিথি বলেন, জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ও দারিদ্র্য বিমোচনের জন্য সঠিক তথ্য মানুষের কাছে পৌঁছানো এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবেলায় টেলিসেন্টারগুলো সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারে। টেলিসেন্টারগুলো থেকে মানুষ যাতে শিক্ষা, চিকিৎসা ও জীবন-জীবিকা সম্পর্কিত সঠিক তথ্য পেতে পেরে সে ব্যবস্থা থাকতে হবে।
তিনি বলেন, সেন্টারগুলোতে ইন্টারনেট সংযোগের বিষয়ে মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠানগুলো ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন ধরিত্রী সমাজ কল্যান সংঘের নির্বাহী পরিচালক মিতা বৈরাগী। ধরিত্রী সমাজ কল্যান সংঘ ছাড়া কর্মশালা আয়োজনে সহায়তাকারী অন্য স্থানীয় প্রতিষ্ঠাগুলো হচ্ছে বাগেরহাটের সামসুদ্দিন নাহার ট্রাস্ট, ঝিনাইদহের হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড এবং চুয়াডাঙ্গার গ্রামীণ সমাজ কল্যান সংস্থা।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন