আগামী দুবছরের মধ্যে তাদের তৈরি ৬০ শতাংশ হ্যান্ডসেটের অপারেটিং সিস্টেম হিসেবে লিনাক্স ইনস্টল করার কথা চিন-া করছে হ্যান্ডসেট তৈরির প্রতিষ্ঠান মটরোলা। জিএসএম নেটওয়ার্কের জন্য তৈরি স্লিক রেজার ফোনটির নতুন ভার্সনও লিনাক্স ভিত্তিক। এরই মধ্যে হ্যান্ডসেটটি এশিয়ায় বিক্রি শুরু হয়েছে। রেজার ভি৮ নামের মডেলটি মটরোলার প্রথম লিনাক্সভিত্তিক ফোন হিসেবে দুমাসের মধ্যে যুক্তরাজ্যের বাজারে আসছে।
সেল ফোন তৈরির প্রতিষ্ঠানগুলো তাদের ফোনে সাধারনত নিজেদের তৈরি অপারেটিং সিস্টেম ব্যবহার করে। অপারেটিং সিস্টেম হিসেবে মটরোলা এতদিন জাভা সফটওয়্যার ব্যবহার করতো।
মটরোলার বিপণন উন্নয়ন বিভাগের ভাইস চেয়ারম্যান ক্রিস্টি ওয়াট বলেন, "লিনাক্স সফটওয়্যারের উন্নয়নের জন্য ডেভেলপারদের আরও বড় পরিসরে কাজ করার সুযোগ তৈরি করে দেয় যা মোবাইল ফোন শিল্পের জন্য খুবই গুরুত্বপূর্ন।"
ক্রিস্টি ওয়াট জানান, গত চার বছরে মটরোলা প্রায় ১০ লাখ লিনাক্সযুক্ত হ্যান্ডসেট সরবরাহ করেছে। বর্তমানে লিনাক্সকে শুধুমাত্র স্মার্ট ফোনে ব্যবহার না করে মাঝারি মূল্যের ফোনেও ব্যবহারের উদ্যোগ নিয়েছে মটরোলা।
মটরোলা ফোনের জন্য লিনাক্স প্রধান প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠা পাবার পর প্রতিষ্ঠানটি ইউরোপে উইন্ডো মোবাইল বাজারজাত করার ইচ্ছা প্রকাশ করেছে।
বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০০৯
লিনাক্সেই ভরসা রাখছে মটরোলা
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন