সোমবার, ১৫ ডিসেম্বর, ২০০৮

বিজয়ের মাস

আÍসমর্পণের আহ্বানে সাড়া না দেয়ায় ভারতীয় মিত্রবাহিনী একাত্তরের ১৪ ডিসেম্বর আবার ঢাকায় বোমা হামলা শুরু করে। বিমান হামলার প্রধান লক্ষ্যবস্তু ছিল গভর্নর হাউস ও সেনানিবাস। তাঁবেদার গভর্নর ডা. সফিক ও প্রাদেশিক মন্ত্রিসভার সদস্যরা নিজেদের পদত্যাগের ঘোষণা দিয়ে আন্তর্জাতিক রেডক্রসের কাছে জীবনের নিরাপত্তা চেয়ে নিরাপদ জোন হিসেবে ঘোষিত হোটেল ইন্টারকন্টিনেন্টালে গিয়ে আশ্রয় নেন। মিত্রবাহিনীর প্রধান জেনারেল মানেকশ পূর্বাঞ্চলের পাকিস্তান কমান্ডার জেনারেল নিয়াজিকে আÍসমর্পণের জন্য শেষবারের মতো নির্দেশ দেন। একাত্তরের ১৪ ডিসেম্বর ভারতীয় বোমারু বিমান যখন লক্ষ্যবস্তুর ওপর আঘাত হানার জন্য ঢাকার আকাশে চক্কর দিচ্ছিল তখন স্বাধীনতা-উš§ুখ জনগণ রাস্তায় এসে হাত নেড়ে মিত্রবাহিনীর বৈমানিকদের অভিনন্দন জানাতে থাকে। এদিকে অবরুদ্ধ হানাদারদের পলায়নের সব পথ বন্ধ করতে মুক্তিযোদ্ধারা মিত্রবাহিনীকে সঙ্গে নিয়ে ঢাকার চারদিকে নিñিদ্র বেষ্টনী তৈরি করেন। সারাদিন খণ্ড খণ্ড যুদ্ধ চলে টঙ্গীর তুরাগ নদীর ওপারে, ডেমরার কাছে, বগুড়া, চট্টগ্রাম ও মানিকগঞ্জে। হেলিকপ্টারে গোমতি নদী পেরিয়ে মেঘনা তীরে বৈদ্যেরবাজারে অবস্থান নেয় মিত্রবাহিনী। ময়নামতি সেনানিবাসের পতন ঘটিয়ে বিজয়ী যৌথ বাহিনীর বিশাল বহর অগ্রসর হয় ঢাকার দিকে। গভীর রাতে প্রেসিডেন্ট ইয়াহিয়া যুদ্ধবিরতি করে আÍসমর্পণের জন্য নিয়াজীকে নির্দেশ দেন। এ নির্দেশ পাওয়ার পর চট্টগ্রাম, যশোর, রংপুর, সৈয়দপুর, খুলনা, বগুড়া, সিলেট ও রাজশাহীসহ প্রভৃতি স্থানে পাকবাহিনীর ক্যান্টনমেন্ট ও ঘাঁটিতে যুদ্ধবিরতির ঘোষণা দেয়া হয়।