বাংলাদেশে মঙ্গলবার মধ্যরাতের পর থেকে উঠে যাচ্ছে জরুরী অবস্থা৻ প্রায় দুবছর জরুরী আইন বহাল থাকার পর মঙ্গলবার রাষ্ট্রপতি এ বিষয়ে সরকারী আদেশ জারী করেছেন৻
আগামী ২৯শে ডিসেম্বরের সাধারণ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর দাবীর মুখে প্রায় দুবছর পর জরূরী অবস্থা প্রত্যাহার করা হচ্ছে৻
গত দশই ডিসেম্বর সরকারের পক্ষ থেকে এবিষয়ে ঘোষণা দেওয়া হয় এবং চৌদ্দই ডিসেম্বর উপদেষ্টা পরিষদের সভায় জরুরী ক্ষমতা রহিতকরণ অধ্যাদেশ ২০০৮ অনুমোদিত হয়৻
আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের আন্দোলনের মুখে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমদ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব থেকে পদত্যাগ করে ২০০৭ সালের এগারোই জানুয়ারী দেশে জরুরী অবস্থা জারী করেন৻
পরদিন ডঃ ফখরুদ্দিন আহমদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার পুর্নগঠিত হয় এবং বাইশে জানুয়ারীতে নির্ধারিত নির্বাচন বাতিল করা হয়৻ এরপর নির্বাচন কমিশনও পুর্নগঠিত হয়৻ পুর্নগঠিত নির্বাচন কিশন নতুন ভোটার তালিকা তৈরী এবং ২০০৮ সালের ডিসম্বরে নির্বাচন অনুষ্ঠানের কথা ঘোষণা করে৻
জরুরী অবস্থার মধ্যে প্রধান দুই দলের শীর্ষনেত্রীসহ শতাধিক রাজনৈতিক নেতা, ব্যবসায়ী এবং সরকারী আমলাকে গ্রেপ্তার করা হয়৻ দেশে র্দূনীতিবিরোধী অভিযান পরিচালনার অংশ হিসাবে এসব ব্যাক্তিকে গ্রেপ্তার করা হয়৻ সংবাদমাধ্যমের ওপরও বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করা হয়৻
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন