সোমবার, ১৫ ডিসেম্বর, ২০০৮

চাঁদাবাজির মামলা প্রত্যাহারের আবেদন

বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজির মামলা প্রত্যাহার করার জন্যে মামলার বাদী ব্যবসায়ী আজম জে. চৌধুরী সরকারের কাছে আবেদন করেছেন৻
স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের কাছে লেখা এই আবেদনে মি. চৌধুরী বলেছেন যে প্রতিকূল পরিস্থিতিতে তিনি এই মামলাটি দায়ের করেছিলেন৻ তিনি বলেন, এই মামলা দায়েরের ঘটনা তার জন্যে ছিলো অপ্রত্যাশিত ও অনাকাংখিত ঘটনা৻
এই মামলা দায়েরে তাকে বাধ্য করা হয়েছিলো কিনা এই প্রশ্নের জবাবে মি. চৌধুরী অবশ্য স্পষ্ট করে কিছু বলেন নি৻
মামলা দায়েরের দেড় বছর পর এবং নির্বাচনের ঠিক আগ মূহুর্তে মামলা প্রত্যাহারের সিদ্ধান্তের বিষয়ে আজম জে চৌধুরী বলেন, মামলার প্রক্রিয়ার কারনেই এটা হয়েছে৻ এবং একজন সচেতন নাগরিক হিসেবে তিনি এই মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন৻
প্রায় তিন কোটি টাকার চাঁদাবাজির অভিযোগে দায়ের করা এই মামলার প্রেক্ষাপটে যৌথ বাহিনী শেখ হাসিনাকে গত বছরের জুলাই মাসে গ্রেফতার করে৻
এই মামলায় অন্য আসামীদের মধ্যে রয়েছেন শেখ হাসিনার ফুপাতো ভাই আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম ও বোন শেখ রেহানা৻