সোমবার, ১৫ ডিসেম্বর, ২০০৮

বিএনপির ইশতেহারে দেশ ও মানুষ বাঁচানোর অঙ্গীকার

যুগান্তর রিপোর্টদেশ ও মানুষ বাঁচানোর অঙ্গীকার নিয়ে শনিবার নবম জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছে বিএনপি। দরিদ্র জনগণের বেঁচে থাকার অধিকার নিশ্চিত করতে সর্বপ্রথম নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির মূল্যবৃদ্ধি রোধ, দুর্নীতি দমন, আইন-শৃংখলা প্রতিষ্ঠা, সন্ত্রাস দমন, জরুরি ক্ষমতা আইন বাতিল, জাতীয় সংসদকে কার্যকর করা, খাদ্য উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টিসহ ৩৬ দফা প্রতিশ্র“তি দেয়া হয় ইশতেহারে। নির্বাচিত হয়ে ক্ষমতায় গেলে ৩২ পৃষ্ঠার ইশতেহারের কর্মসূচিগুলো বাস্তবায়ন করার প্রতিশ্র“তি দিয়েছেন দলটির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বিকালে রাজধানীর হোটেল শেরাটনে ইশতেহার ঘোষণার সময় খালেদা জিয়া বলেন, আসন্ন নির্বাচনে বিজয়ী হয়ে দেশ পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি দেশ-জনগণের কল্যাণ ও উন্নতি নিশ্চিত করার লক্ষ্যে দেশ বাঁচাও-মানুষ বাঁচাও এ স্লোগানকে ধারণ করে নিরলসভাবে কাজ করবে।