শনিবার, ১৫ নভেম্বর, ২০০৮

ইউরোর দেশগুলো এখন মন্দার কবলে

অভিন্ন মুদ্রা ইউরো ব্যবহারকারী ১৫টি দেশকে নিয়ে গঠিত অঞ্চল, যা ইউরো-জোন নামে পরিচিত, তা এখন মন্দার শিকার ৻
ইউরো-জোনের অন্তর্গত দেশগুলো থেকে যেসব অর্থনৈতিক তথ্য পাওয়া যাচ্ছে তার ভিত্তিতে দেখা যাচ্ছে যে জার্মানির পর ইটালিও এখন মন্দাকবলিত হয়েছে৻ স্পেনের অর্থনীতিও সঙ্কুচিত হয়েছে৻ মন্দার হাত থেকে অবশ্য অল্পের জন্য রক্ষা পেয়েছে ফরাসী অর্থনীতি৻
ইউরো মুদ্রা চালু হয়েছে নয় বছরেরও বেশি সময় আগে, কিন্তু এর মধ্যে কখনোই ইউরো মুদ্রা ব্যবহারকারী পুরো অঞ্চল মন্দার শিকার হয়নি৻ শুক্রবার আনুষ্ঠানকিভাবে ইউরো মুদ্রা ব্যবহারকারী দেশগুলো মন্দার শিকার হয়েছে ৻
এই অঞ্চলের ৩২ কোটি মানুষের কাজ এবং বিনিয়োগের সুযোগ উল্লেখযোগ্যভাবে কমে গেছে ৻ জার্মানি, ইটালি এবং স্পেনসহ বেশ কয়েকটি দেশে অর্থনৈতিক সূচকগুলো নেতিবাচক হয়েছে বলে বলা হচ্ছে ৻ লন্ডনে সেন্টার ফর ইউরোপিয়ান রিফর্মের প্রধান অর্থনীতিবিদ সাইমন টিলফোর্ড বলছেন, পরিস্থিতি চাইতেও আরো অনেক খারাপ হবে ৻
তবে, ফ্রান্স নেতিবাচক অর্থনৈতিক প্রবণতা থেকে অল্পের জন্যে রক্ষা পেয়েছে ৻ সেখানে উৎপাদন বেড়েছে দশমিক এক চার শতাংশ ৻ ফ্রান্সের অর্থমন্ত্রী বলছেন, সরকারের অর্থনৈতিক নীতিই তাদের এগিয়ে রেখেছে
ফরাসি অর্থমন্ত্রী বলছেন, ভোগ্যপণ্য ক্রয় এবং কোম্পানিগুলোর বিনিয়োগই ফ্রান্সকে জার্মানি এবং ব্রিটেনের থেকে এগিয়ে রেখেছে ৻ তার মতে, মাসের পর মাস ধরে তারা যে অর্থনৈতিক নীতি অনুসরণ করে আসছিলেন তারই প্রভাব পড়ছে ৻ তবে ফরাসি অর্থমন্ত্রী মনে করিয়ে দিচ্ছেন যে, আশপাশের দেশগুলোর চেয়ে ভাল করবার বিষয়টি খুব শিগগিরই আর তেমন গুরুত্বপূর্ণ থাকবেনা যখন প্রকৃত অর্থনীতির ওপরে এর প্রভাব পড়তে শুরু করবে ৻ গাড়ি এবং জাহাজ শিল্পে এরমধ্যেই ধাক্কা লেগেছে আর বেকারত্বের হার অনেক বেড়ে যাওয়ার আশঙ্কাও করা হচ্ছে ৻
পুরো ইউরো অঞ্চল অথবা এর বেশির ভাগ অংশই যুক্তরাষ্ট্রের থেকে আলাদাভাবে এই সমস্যাটি খতিয়ে দেখে ৻ কাজেই কোন অভিন্ন সমাধান খুঁজে পাওয়া কঠিন হবে ৻ ইউরো অঞ্চলে বিশেষ করে জার্মানিতে অনেকেই মনে করেন যে, এই অর্থনেতিক সংকটের সব দোষই মার্কিন যুক্তরাষ্ট্রের ৻ আর যুক্তরাষ্ট্র মনে করে, বিশ্ব অর্থনীতিতে ভারমাম্যের অভবেই এই সংকটের সৃষ্টি হয়েছে - অর্থাৎ চীন, জার্মানি, জাপানের ব্যাপক বাণিজ্য উদ্বৃত্ত বিশ্বে সুদের হার কমিয়ে দিয়েছে এবং বেশি ঝুঁকি নেওয়ার প্রবণতা তৈরি হয়েছে৻
Read rest of entry

Live Cricket Score

www.nilgonj.blogspot.com
Read rest of entry

Weekly world news quiz

It's the end of another week... Just how much do you remember about the headlines from the past seven days?
Test your knowledge of world news events in our quiz.
When you've got your result, why not e-mail the quiz to your friends to see how they measure up?
Read rest of entry

শুক্রবার, ১৪ নভেম্বর, ২০০৮

বার্মায় বিক্ষুব্ধদের ৬৫ বছর করে জেল

বার্মায় বিক্ষুব্ধদের ৬
গণতন্ত্রের দাবিতে বার্মায় আন্দোলন

বার্মার ‌একটি আদালত সে দেশে গত বছরের সরকার-বিরোধী বিক্ষোভে যুক্ত ১৪জন গণতন্ত্র-পন্থী আন্দোলনকারীর প্রত্যেককে ৬৫ বছরের কারাদন্ড দিয়েছে৻
বার্মার সামরিক সরকার বিরোধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সে ব্যাপারে কোন সন্দেহ ছিলনা৻ কিন্তু চৌদ্দজনের বিরুদ্ধে আজ যে সাজা ঘোষণা করা হলো, তা সব ধারণাকেও ছাড়িয়ে গেছে৻
ইলেক্ট্রনিক মিডিয়ার অবৈধ ব্যবহারের চারটি অভিযোগের প্রতিটির জন্য তাঁদের পনেরো বছর করে কারাদন্ড দেওয়া হয়েছে৻ এর সঙ্গে অবৈধ সংগঠন করার অভিযোগে আরো পাঁচ বছর৻ সব মিলিয়ে মোট পয়ষট্টি বছর৻
বিবিসির বার্মা বিভাগের সম্পাদক টিন ঠা সোয়ে বলছেন, তাঁদের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ আনা হয়েছিল তা এখনও পুরোপুরি পরিষ্কার নয়, কারণ ইলেক্ট্রনিক মিডিয়া আইনের ব্যাখ্যা অনেক ব্যাপক৻
এই সাজা প্রাপ্তরা এইট্টি এইট জেনারেশন বলে খ্যাত গোষ্ঠীর নেতা৻ মিসেস শোয়ে বলছেন এই গোষ্ঠীটি বিভিন্ন সময়ে বার্মায় সরকার বিরোধী আন্দোলন সংঘটিত করতে খুবই কার্যকর ভূমিকা রেখেছেন৻
পুরো বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে রেঙ্গুনের কুখ্যাত ইনসিয়েন কারাগারে৻ তাঁদের যে দোষী সাব্যস্ত করা হবে সে ব্যাপারে শুরু থেকেই সবই নিশ্চিত ছিলেন৻ তাঁদের কৌসুলিদের এমন কঠোর নিয়ন্ত্রনের মধ্যে কাজ করতে হয়েছে যে, শেষ পর্যন্ত তাঁরা আইনজীবীদের সহায়ত নেওয়া বন্ধ করে দেন৻
মিসেস শোয়ে বলছেন করাদন্ডপ্রাপ্ত এসব সরকার বিরোধীদের মক্তি পাবার আশু কোন সম্ভাবনা নেই এবং এক্ষেত্রে আন্তর্জাতিক চাপ কার্যকর হবে এমনটাও আশা করা যাচ্ছেনা৻
৫ বছর করে জেল
Read rest of entry
নির্বাচনী মিছিল ও সভা এখনই নয়

রাজনৈতিক সভায় ভোটের প্রচার আপাতত বন্ধ (ফাইল চিত্র)
বাংলাদেশে সরকার আগামী ২৭শে নভেম্বরের আগে পর্যন্ত দেশে সব ধরনের নির্বাচনী মিছিল ও সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে৻
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ে বৈঠকে এই মর্মে সিদ্ধান্ত নেওয়া হয়৻ সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দলের সভাসমাবেশ নির্বাচনী প্রচারণায় রূপ নেওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হলো বলে জানা গেছে।
সরকার জানিয়েছে, সম্প্রতি জরুরি ক্ষমতা বিধিমালার ৩(১) ধারাটি যে শিথিল করা হয়েছে – রাজনৈতিক দলগুলি তার অপব্যাখ্যা করছে এবং সে কারণেই তাদের সভা-সমাবেশগুলি নির্বাচনী প্রচারনার আকার নিচ্ছে৻
সরকারের মতে, এটা গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের লঙ্ঘন৻ আর সে কারণেই তাঁরা ২৭শে নভেম্বর পর্যন্ত সব নির্বাচনী সভা-সমাবেশ নিষিদ্ধ করছেন বলে জানিয়েছেন৻ ওই দিনই জাতীয় নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারেরও শেষ দিন৻
পুলিশ কর্তৃপক্ষও আজ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতি সংবাদমাধ্যমে আহ্বান জানিয়ে বলেছে, জরুরি আইন যাতে লঙ্ঘিত না-হয় সে জন্য তাদের সতর্ক হতে হবে৻
এর আগে গত ৬ নভেম্বর আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার দেশে ফেরার সময় ও ঠিক তার পরের দিন চট্টগ্রামের লালদীঘি ময়দানে বিএনপি নেত্রী খালেদা জিয়ার জনসভায় নির্বাচনী প্রচার চালানো হয়েছে – এই অভিযোগে নির্বাচন কমিশন দুই দলকেই সতর্ক করে দিয়েছিল৻ নিয়ম অনুযায়ী নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে থেকে ভোটের প্রচার চালানো বৈধ৻
Read rest of entry

হাইকোর্টের রায়: ট্রুথ কমিশন অবৈধ

হাইকোর্টের রায়: ট্রুথ কমিশন অবৈধ

বাংলাদেশের হাইকোর্ট আজ এক রায়ে দেশটিতে গঠিত ‘সত্য ও জবাবদিহিতা কমিশন‘ - যা ‘ট্রুথ কমিশন‘ নামেও পরিচিত - সেটিকে অবৈধ বলে ঘোষণা করেছে৻
কয়েকজন মানবাধিকার কমী এবং রাজনীতিবিদের করা এক রিট আবেদনের রায়ে আদালত এ কথা ঘোষণা করে৻
রিট আবেদনে ওই কমিশন গঠনের প্রক্রিয়া ও তার কার্যক্রমকে চ্যালেঞ্জ করা হয়৻ আবেদনকারীরা বলেছিলেন যে এই কমিশনের কার্যক্রম দেশের প্রচলিত বিচার ব্যবস্থার সাথে সাংঘর্ষিক৻
রায়ের পর সরকারের এটর্নি জেনারেল বলেছেন যে তারা এর বিরুদ্ধে আপিল করবেন৻
বাংলাদেশে দুনীতি দমন অভিযান শুরুর পর কেউ স্বতঃপ্রণোদিতভাবে দোষ স্বীকার করে অনুকম্পা চাইলে তার লঘু দন্ড পাবার সুযোগ দেবার জন্য এই কমিশন গঠন করা হয়েছিল৻
কিন্তু শুরু থেকেই এর ধারণা এবং কার্যক্রম সম্পর্কে অনেকেই প্রশ্ন তুলেছেন৻ কমিশনের চেয়ারম্যান নিজেও সংবাদমাধ্যমের কাছে স্বীকার করেন যে, এই কমিশনের কাছে উপস্থিত হয়ে অনুকম্পা নেবার ক্ষেত্রে খুব বেশি সাড়া পাওয়া যাচ্ছে না৻
Read rest of entry

চারদলের তিন নেতার জামিন

চারদলের তিন নেতার জামিন

মতিউর রহমান নিজামী
বাংলাদেশের হাইকোর্ট বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় গ্রেপ্তারকৃত জামাতে ইসলামীর দুজন শীর্ষস্থানীয় নেতা মতিউর রহমান নিজামী ও আলি আহসান মুহাম্মদ মুজাহিদ এবং বিএনপি নেতা সাইফুর রহমানকে দু মাসের জন্য জামিন দিয়েছেন।
পাশাপাশি এই মামলার সব কার্যক্রম এই দু মাস স্থগিত রাখারও নির্দেশ দিয়েছেন। গত ১০ই নভেম্বর এই তিন নেতাকে আদালতে আত্মসমর্পণের জামিন নামঞ্জুর হবার পর কারাগারে পাঠিয়ে দেয়া হয়৻
কারা কর্তৃপক্ষ অবশ্য বলেছে যে প্রয়োজনীয় কাগজপত্র হাতে না আসায় আজ তাদের মুক্তির সম্ভাবনা ক্ষীণ৻
বাংলাদেশের সরকার আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শান্তি শৃংখলা বজায় রাখতে সারাদেশে সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে। আজ নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার ও অপর দুজন কমিশনারের সাথে স্বরাষ্ট্র সচিব এবং আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের এক বৈঠকের পর এ তথ্য দেওয়া হয়।
সুর্নিদিষ্ট তারিখ সম্পর্কে জানানো না হলেও, নির্বাচনের অন্তত: চারদিন আগে থেকে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হওয়া পর্যন্ত সেনা মোতায়েন রাখা হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
Read rest of entry