বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০০৯

আইটেল মোবাইল ডায়ালার এর বিশ্বব্যাপী বাজারজাত শুরু

বাংলাদেশের সফ্‌টওয়ার রপ্তানিকারক প্রতিষ্ঠান 'রিভ সিস্টেমস' তার নতুন পন্য আইটেল মোবাইল ডায়ালার এর বিশ্বব্যপী বাজারজাত শুরু করেছে। demo-dialer12.gifআইটেল মোবাইল ডায়ালার দিয়ে মোবাইল ফোন থেকে জিপিআরএস বা ওয়াইফাই ইন্টারনেট এর মাধ্যমে সরাসরি ভিওআইপি প্রযুক্তিতে কথা বলা যাবে।

আইটেল মোবাইল ডায়ালার এর মাধ্যমে যে কোন ভিওআইপি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সহজেই মোবাইল ভিওআইপি সেবা দান করতে পারবে। এখন www.itelbilling.com হতে আইটেল মোবাইল ডায়ালার ডেমো কপি ডাউনলোড করা যাচ্ছে।

আইটেল মোবাইল ডায়ালার সিমবিয়ান অপারেটিং সিস্টেমে চলে। শীঘ্রই এটি উইন্ডোজ মোবাইল ৫/৬ এর জন্য বাজারে আসবে। 'রিভ সিস্টেমস' সিঙ্গাপুরে ১৭ থেকে ২০ জুন ২০০৮ এ অনুষ্ঠিতব্য কমিউনিক এশিয়া ২০০৮ এ আইটেল মোবাইল ডায়ালার এর প্রদর্শনী করবে।

'রিভ সিস্টেমস' একটি আই. এস.ও ৯০০১:২০০০ নিবন্ধিত প্রতিষ্ঠান। 'রিভ সিস্টেমস' বিশ্বের নেতৃস্থানীয় ভিওআইপি সলিউসন প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর একটি। বিশ্বের ২৫ টিরও বেশি দেশে 'রিভ সিস্টেমস' এর গ্রাহক রয়েছে।

এই প্রসং্গে 'রিভ সিস্টেমস’ এর প্রধান নির্বাহী এম. রেজাউল হাসান বলেন, "বিশ্বের ভিওআইপি খাতে মোবাইল ভিওআইপি একটি নতুন ধারা। আমরা আইটেল মোবাইল ডায়ালার তৈরীর ক্ষেত্রে অপারেটরদের প্রয়োজনীয়তার গুরুত্ব দিয়েছি। সামনে আমরা আইটেল মোবাইল ডায়ালার এর আরও নতুন বৈশিষ্ট নিয়ে আসব। যা দিয়ে সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো আরও নতুন নতুন সেবা প্রদান করতে পারবে।"
Read rest of entry

বাংলাদেশে ওয়াইম্যাক্স প্রযুক্তি নিয়ে কর্মশালা


ওয়াইম্যাক্স প্রযুক্তিতে একটি টাওয়ার দিয়েই ৪ থেকে ৫ বর্গকিলোমিটার এলাকায় তারবিহীন ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ দেয়া সম্ভব। ঢাকায় অনুষ্ঠিত 'বাংলাদেশে ওয়াইম্যাক্স প্রযুক্তি : বর্তমান ও ভবিষ্যত' শীর্ষক দুই দিনব্যাপী এক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।

উচ্চ ক্ষমতা সম্পন্ন ব্রডব্যান্ড ই‌ন্টারনেটকে সুলভ ও সহজে ব্যবহার করার জন্য তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট প্রযুক্তি ওয়াইম্যাক্স উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে। এই প্রযুক্তি তুলনামূলকভাবে কম ব্যান্ডউইথ ফ্রিকুয়েন্সির মাধ্যমে ব্যবহার করা যায়। একটি টাওয়ার দিয়ে ৪ থেকে ৫ বর্গকিলোমিটার এলাকায় তারবিহীন ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ দেয়া সম্ভব। মোবাইল ফোন, ল্যাপটপ ও ডেস্কটপ কম্পিউটারে ক্ষদ্র একটি চিপ যুক্ত করে ওয়াইম্যাক্স প্রযুক্তি ব্যবহার করা যাবে। এই প্রযুক্তির মাধ্যমে গ্রামের সুবিধা বঞ্চিত দরিদ্র মানুষ বিশেষ করে স্কুল কলেজের শিক্ষার্থীরা সহজে ইন্টারনেট ব্যবহার করতে পারবে। সমপ্রতি ঢাকায় অনুষ্ঠিত 'বাংলাদেশে ওয়াইম্যাক্স প্রযুক্তি : বর্তমান ও ভবিষ্যত' শীর্ষক দুই দিনব্যাপী এক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।

৬টি বিশ্বখ্যাত তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান এলকাটেল লুসেন্ট, সিসকো, হুয়াই, ইন্টেল, মটরোলা, নকিয়া সিমেন্স নেটওয়ার্ক এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) যৌথভাবে কর্মশালাটির আয়োজন করে। কর্মশালায় ওয়াইম্যাক্স প্রযুক্তির বিভিন্ন দিক নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান ড. মুহম্মদ জাফর ইকবাল।

অন্যান্যের মধ্যে প্রবন্ধ উপস্থাপন করেন ওয়াইম্যাক্স ফোরাম অব ইন্ডিয়ার চেয়ারম্যান বহরত ভাটিয়া, এলকাটেল লুসেন্টের ওয়্যারলেস ব্রডব্যান্ড বিভাগের মার্কেট এন্ড বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর টনি কুলিন, সিসকো সিস্টেমসের সিস্টেম ইঞ্জিনিয়ার ভসু ভেঙ্গকাটকিশান, হুয়াই টেকনোলজি লিমিটেডের সিডিএমএ এন্ড ওয়াইম্যাক্স বিভাগের পরিচালক খোর ইউ শিন, ইন্টেল ওয়ার্ল্ড এহেড প্রোগ্রামের সিনিয়র সল্যুশন ইঞ্জিনিয়ার ড. বার্নড নর্ডাসিন, মটরোলা ভিয়েতনামের জেনারেল ম্যানেজার ড. রে ওয়েন এবং নকিয়া সিস্টেমস নেটওয়ার্কের এশিয়া প্যাসিফিক হেড অব টেকনোলজি মাইক মার্ফি প্রমুখ।

প্রবন্ধে ওয়াইম্যাক্স ও অন্যান্য সলিউশন, সেপক্ট্রাম এলোকেশন, ব্যবসা পদ্ধতি, কারিগরি ব্যবস্থাপনা, নীতিমালা, রুরাল কানেক্টিভিটি প্রভৃতি বিষয়ে আলোকপাত করা হয়।

কর্মশালায় বলা হয় বাংলাদেশ সমতল এবং এর আয়তনও ছোট। তাই সারা দেশকে ইন্টারনেট সংযোগের আওতায় আনা বেশ সহজ হবে। তবে শুধু শহরের মানুষ নয়, গ্রামের মানুষকেও এর আওতায় আনতে হবে। এসব বিষয় বিবেচনা করে বাংলাদেশে ওয়াইম্যাক্সের লাইসেন্স দেয়া হবে জানিয়েছে বিটিআরসি।

ড. জাফর ইকবাল বলেন, "আমরা ইন্টারনেটের সহজ প্রবাহ চাই। এক্ষেত্রে ওয়াইম্যাক্স হলো সবচেয়ে সহজ প্রযুক্তি। গ্রামের মানুষের কাছে এ প্রযুক্তি নিয়ে যেত হবে। তাদের মধ্যে ইন্টারনেট সেবা নিয়ে গেলে নতুন নতুন উদ্ভাবনী চিন্তা বেরিয়ে আসবে।"

তিনি কর্মশালার উদ্যোগের প্রশংসা করে বলেন, এ দেশে এর আগে কোন লাইসেন্স দেয়ার আগে এভাবে বিশেষজ্ঞদের মতামত নেয়া হয়নি।

কর্মশালার উদ্বোধন করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম এ মালেক বলেন, "এর আগে আমরা নতুন প্রযুক্তির লাইসেন্স দিতে গিয়ে ভুল করেছি। আর যেন তেমন ভুল না হয়।"
এ বছরের মধ্যেই ওয়াইম্যাক্স চালু করা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মনজুরুল আলম এ সময় বলেন, "ওয়াইম্যাক্স দেশে টেলিযোগাযোগের ক্ষেত্রে বিপ্লব বয়ে আনবে। এর মাধ্যমে অল্প খরচে অনেক বেশি মানুষকে ইন্টারনেট সেবা দেয়া সম্ভব হবে।"
তিনি জানান, ওয়াইম্যাক্সের পরই ইন্টারনেটের অপর প্রযুক্তি থ্রি-জির লাইসেন্সের ব্যাপারে কার্যক্রম শুরু করবে বিটিআরসি।

কর্মশালায় ইন্টারনেট সেবা দাতা প্রতিষ্ঠান, মোবাইল অপারেটর, ফিক্সড ফোন (পিএসটিএন) অপারেটররা তাঁদের বক্তব্য উপস্থাপন করেন। তাঁরা বলেন, দেশের গ্রামাঞ্চলের মানুষ গরিব। সেখানে বিদ্যুৎ সরবরাহও স্বাভাবিক নয়। অন্যদিকে নেটওয়ার্কের জন্য টাওয়ার বসানোও ব্যয়বহুল। ওয়াইম্যাক্স চালুর আগে এসব বিষয় বিবেচনায় রাখতে হবে বলে তারা মত দেন।

এসব বিষয়ে বিটিআরসি চেয়ারম্যান বলেন, কর্মশালার অভিজ্ঞতা নিয়ে একটি খসড়া নীতিমালা তৈরি করা হবে। তা নির্দিষ্ট সময়ের জন্য ওয়েবসাইটে দিয়ে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের মতামত নেয়া হবে। এরপর একটি গণশুনানি করে নীতিমালা চূড়ান্ত করা হবে। এই লাইসেন্সের জন্য কাদের যোগ্য ভাবা হচ্ছে বা কী প্রক্রিয়ায় লাইসেন্স দেয়া হবে সে ব্যাপারে বিটিআরসি এখনো সিদ্ধান্ত নেয়নি বলে জানান বিটিআরসি চেয়ারম্যান।
Read rest of entry

বিশ্বের সবচেয়ে পাতলা হ্যান্ডসেট প্যানটেক আইএম-এস২৩০

সবচেয়ে পাতলা মোবাইল হ্যান্ডসেটের রেকর্ড ভাংলো 'প্যানটেক আইএম-এস২৩০'। এই রেকর্ড'র আগে সবচেয়ে পাতলা হ্যান্ডসেট ছিল স্যামস্যাং pantech.gifইউ৬০০ যা প্রস্থ্যে মাত্র ১০.৯ মিলিমিটার। আর এই মোবাইলটির প্রস্থ্য সাকুল্যে মাত্র ৯.৯ মিলিমিটার যা পূর্বের যেকোন হ্যান্ডসেটের চেয়ে অনেক কম।

উন্নত প্রযুক্তির ক্ষেত্রে যে বিষয়গুলো ধর্তব্যের মধ্যে পড়ে তা হলো, সেটা কতখানি ক্ষুদ্রায়তন করা যাচ্ছে এবং তা কতখানি ব্যবহার বান্ধব। আর সে দিকে লক্ষ্য রেখেই মোবাইল কোম্পানীগুলো একের পর এক চিকন মোবাইল ফোনের রেকর্ড ভেঙ্গে চলেছে। প্যানটেক আইএম-এস২৩০ মডেলটি স্যামস্যাং ইউ৬০০ এর চেয়ে প্রসে' ১ মিলিমিটার কম অর্থাৎ শতকরা ১০ ভাগ। ব্যাপারটি শুনতে খুব হালকা শোনালেও প্রযুক্তির ক্ষেত্রে এটি খুব বড় রকমের অর্জন।

শুধুমাত্র এর ডিজাইনেই নয়, কাজের ক্ষেত্রেও প্যানটেক আইএম-এস২৩০ মডেলটিকে যথেষ্ট যোগ্য করে তোলা হয়েছে। এতে রয়েছে ডিএমবি ডিজিটাল টিভি দেখার জন্য ২.২ ইঞ্চি ডিসপ্লে এবং ১.৩ মেগাপিক্সেল ক্যামেরা যা এটিকে ক্রেতাদের কাছে আরও আকর্ষণীয় হিসেবে উপস'াপিত হয়েছে।

তবে, ক্রেতাদের জন্য দুঃখের খবর হলো এর বাজারে আসার তারিখটি এখনো নির্ধারন করা হয়নি। স্কাই নেটওয়ার্কের মাধ্যমে প্যানটেক আইএম-এস২৩০ পাওয়া যাবে শুধুমাত্র কোরিয়াতেই। এর আনুমানিক মূল্য নির্ধারন করা হয়েছে প্রায় ৫৩৫ মার্কিন ডলার।
Read rest of entry

'জিফোন' নিয়ে মুখ খুলছে না গুগল


GooglegPhoneবাজারে আসছে গুগলের তৈরি 'জিফোন' - এ খবর বেশ আলোড়ন তুলেছে প্রযুক্তি বিশ্বে। ২০০৬ সালের অক্টোবরে এই খবর প্রথম প্রকাশ করে বিখ্যাত পত্রিকা 'ডিজিটাইম'। তাদের 'জিফোন বাজারে আনছে গুগল' - এমন ব্রেকিং নিউজ প্রকাশ করার পর খবরটা নিয়ে আলোচনা শুরু হয়। ঠিক পরের মাসেই প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক স্কিমিডিটের দেওয়া এক বিবৃতি প্রকাশের পর বিতর্ক তুঙ্গে ওঠে। রয়টার্সে প্রকশিত সেই বিবৃতিতে স্কিমিডিট বলেন, "মোবাইল পরিষেবা অবশ্যই বিনামূল্যে হওয়া উচিৎ।" এর পরই অনেক গণমাধ্যম জিফোন আসার খবরটি নিশ্চিত করে।

এক্ষেত্রে দক্ষিণ কোরিয়ার একটি পত্রিকা আরও এক ধাপ এগিয়ে। এ বছরের ১৩ মার্চ পত্রিকাটি গুগলের তৈরি জিফোনের একটি ছবিও প্রকাশ করে।

বিষয়টা আরো ঘোলাটে হয় একই মাসের ২১ তারিখে। এক বিবৃতিতে গুগল জানায়, তারা মোবাইল ফোন নয়, মোবাইলের সফটঅয়্যার তৈরিতে ব্যস্ত।

একই দিনে বিখ্যাত পত্রিকা গার্ডিয়ান যুক্তরাজ্যের 'ও-টু'র সঙ্গে যৌথ উদ্যোগে 'জিফোন' বাজারে আনছে গুগল - এমন একটি খবর প্রকাশ করে।

এ বছরের ১৮ এপ্রিল এইচটিসি-গুগল যৌথভাবে জিফোন বাজারে আনার খবরটি প্রকাশ করে ডিজিটাইমস।

এসব খবরে অতি উৎসাহী সম্ভাব্য ক্রেতারা জিফোন কেনার জন্য যখন ডলার জমাতে শুরু করেছেন তখনই হাটে হাঁড়ি ভাঙ্গে 'ওয়াল স্ট্রিট জার্নাল'। পত্রিকাটি এ বছরের ২ আগস্ট জানায়, 'জিফোন আসলে মোবাইল হ্যান্ডসেট নয়, এটি মোবাইলের জন্য একটি অপারেটিং সিস্টেম, যা তৈরি করছে গুগল।

সেদিনের পর থেকে গুগল যেন মুখে কুলুপ আঁটে। আজ পর্যন্ত আর কোন বিবৃতি দেয়নি গুগল। তবে গণমাধ্যমগুলো এখনও বেশ সরব 'জিফোন' নিয়ে।

এদিকে অনুমানকে কেন্দ্র করে এমন সব ঘটনা ঘটছে যা এ আলোচনাকে আরো উস্কে দিচ্ছে। গুগল কিছুদিন আগে অ্যাপল এর সঙ্গে একটি পার্টনারশিপে নেমেছে যার আওতায় অ্যাপল এর আইফোন হ্যান্ডসেটের জন্য ইমেইল, মানচিত্র ইত্যাদি সেবা প্রদান করবে গুগল।

গুগল এর প্রধান নির্বাহী এরিক স্কিমিডিট বলেন, ভবিষ্যতে অ্যাপল এর আইফোনের মাধ্যমে গুগল আরও বেশি সেবা প্রদান করবে।

তবে জিফোন নিয়ে মোটেও কথা বলেননি স্কিমিডিট।
Read rest of entry

আইফোন বিক্রিতে বিধি নিষেধ আরোপ করেছে অ্যাপল

appleiphone2আইফোন বিক্রিতে নানান বিধি নিষেধ আরোপ করেছে অ্যাপল । এখন থেকে কোন ক্রেতা দু'টির বেশি আইফোন কিনতে পারবেন না। পাশাপাশি নগদ অর্থের বিপরীতে তাদের ব্যাংক কার্ডের মাধ্যমে ক্রয় করতেই বেশি জোর দেয়া হচ্ছে।

২৫ অক্টোবর আরোপিত এ কর্মসূচির আগে ক্রেতাগণ নগদ অর্থে সর্বোচ্চ পাঁচটি আইফোন কিনতে পারতেন।

অ্যাপলের মুখপাত্র নাটালি কেরিস বলেন, "ধারনার তুলনায় বেশি বিক্রি হওয়ায় বাজারে আইফোনের ঘাটতি দেখা গেছে। এ নীতির ফলে ক্রেতাদের নিশ্চিত করা যাবে যে বাজারে ব্যবহারের জন্য যথেষ্ট আইফোন রয়েছে।" তারা আরও জানান, মূল্য পরিশোধের ক্ষেত্রে আরোপিত বিধির ফলে পাইকারী বিক্রিও রোধ করা যাবে।

গত সপ্তাহে অ্যাপল জানায়, গত জুনে বাজারে আসার পর ১.৪ মিলিয়ন ফোনের মধ্যে প্রথম তিন মাসে ২ লক্ষ ৫০ হাজার আইফোন বিক্রি হয়েছে।

অনলাইন নিলাম সাইট ই-বে এর মাধ্যমে ১০০টি আনলক আইফোন বিক্রি করা হচ্ছে যেগুলোর বেশির ভাগের মূল্য ৬০০ মার্কিন ডলারের উপরে।

যুক্তরাষ্ট্রে আইফোনের একচেটিয়া অধিকারের জন্য অ্যাপল ইউএস টেলিকম অপারেটর এটিএন্ডটি এর সঙ্গে চুত্তিবদ্ধ হয়। ফলে গ্রাহকগণ ফোন দিয়েই ইন্টারনেট ব্যবহার এবং গান বা ভিডিও উপভোগ করতে পারছেন।
Read rest of entry

বাইরের অ্যাপ্লিকেশন ব্যবহার করবে আইফোন


iphone5অ্যাপল এখন থেকে তাদের আইফোনে বাইরের অ্যাপ্লিকেশন ব্যবহার করবে। অ্যাপলের কর্ণধার স্টিভ জবস রবিবার কোম্পানির নিজস্ব ওয়েবসাইটে এ ঘোষণা দিয়েছেন। ফলে এপ্লিকেশন ব্যবহার নিয়ে বেশ কিছুদিন ধরে যে বিতর্ক চলছিল জবস তার যবনিকা টানলেন এই ঘোষণার মাধ্যমে।

এর আগে অ্যাপল ঘোষণা দিয়েছিল, তাদের আইফোনে যে সব এপ্লিকেশন ব্যবহার করা হবে তা অ্যাপল নিজেরাই ঠিক করে দিবে। কিন্তু অ্যাপলের সামপ্রতিক সিদ্ধান্ত হচ্ছে, তারা নতুন একটা সফটওয়্যার ডেভলপমেন্ট কিট রিলিজ করবে আগামী ফেব্রুয়ারিতে, যার সাহায্যে এই প্রতিষ্ঠানে চাকরি করে না এমন অনেকেই আইপড এবং আইপড-টাচের জন্য বিভিন্নরকম এপ্লিকেশন তৈরি করতে পারবে।

রবিবার অ্যাপলের ওয়েবসাইটে এক পোষ্টের মাধ্যমে একথা জানানোর সময় জবস মন-ব্য করেন, "আমরা চাচ্ছি আইফোনকে কেন্দ্র করে একটা তৃপক্ষীয় ডেভেলপার কমিউনিটি তৈরি করতে এবং আমাদের ব্যবহারকারীদের জন্য নতুন সব এপ্লিকেশন ব্যবহার করার ব্যবস্থা করে দিতে।"

এর আগে ডেভলপাররা আইফোনের জন্য অজস্র নতুন এপ্লিকেশন তৈরি করলেও তৃতীয় পক্ষের সফটওয়্যার ডেভলপমেন্টের জন্য আইফোনকে ওপেন না করার কারণে সেগুলো প্রতিষ্ঠানের সাফারি ওয়েব ব্রাউজার ছাড়া কোথাও চালান যেত না।

জবস জানান, সফটওয়্যার কিটটি আগামী ফেব্রুয়ারির আগে পাওয়া যাবে না। কারণ, প্রতিষ্ঠানটি যেমন ডেভলপারদের ওপেন প্ল্যাটফর্ম দিতে চাচ্ছে ঠিক তেমনি একে ভাইরাস, মেলঅয়্যার এবং অনধিকার প্রবেশ থেকেও মুক্ত রাখার ব্যাপারটা নিশ্চিত করতে চাচ্ছে।
Read rest of entry

নকিয়া, সনি এরিকসন এবং স্যামসাং একসঙ্গে চুক্তিবদ্ধ


সেল ফোনের মাধ্যমে বড় আকারের ফাইল শেয়ার করতে গেলে অনেক ঝামেলা পোহাতে হয়। অধিক সময় ব্যয় এবং বিভিন্ন কোম্পানির ফোন সেটে ফাইল শেয়ারিংয়ে প্রায়ই সাপোর্ট করে না। গ্রাহকদের এ ঝামেলা থেকে মুক্তি দিতে বিশ্বের তিন শীর্ষ সেল ফোন নির্মাতা কোম্পানি নকিয়া, সনি এরিকসন এবং স্যামসাং একসঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে।


চুক্তি অনুযায়ী ডেটা সহজে ট্রান্সফার করার জন্য ইউনিভার্সেল ফ্লাশ মেমোরি কার্ড নামের একটি ডিভাইস যৌথভাবে তৈরি করবে তারা। এই মেমোরি কার্ড এমন স্ট্যান্ডার্ডে তৈরি হবে যা তিনটি অপারেটরের ফোন সেটকেই সমর্থন করে। এই কার্ডের বড় সুবিধা হচ্ছে ৪ গিগাবাইট পরিমাণ ফাইল মাত্র তিন মিনিটের মধ্যে অনায়াসে ট্রান্সফার করতে সক্ষম হবে। কোম্পানিগুলো এই মেমোরি কার্ড নির্মাণের জন্য মাইক্রন টেকনোলজি, স্প্যানসান, এসটি মাইক্রো ইলেকট্রনিক্স এবং টেক্সাস ইন্সট্রুমেন্টের সঙ্গে যুক্ত হয়েছে।

ইউনিভার্সেল ফ্লাশ স্টোরেজ মেমোরি কার্ড ফোন সেট ছাড়াও এই তিন কোম্পানির অন্যান্য ইলেকট্রনিক পণ্যে ব্যবহার করা যাবে। এ ডিভাইস সম্পর্কে নকিয়ার টেকনোলজি প্লাটফর্মের ভাইস প্রেসিডেন্ট সেপো ল্যামবার্গ জানান, এটা গ্রাহকদের দীর্ঘদিনের চাহিদা পূরণে সক্ষম হবে এবং ডেটা ট্রান্সফারে যুগান্তকারী ভূমিকা রাখবে। ২০০৯ সালের শুরুতেই এটি বাজারজাতের আশা করছে কর্তৃপক্ষ।

Read rest of entry